Advertisement
E-Paper

গবেষণা প্রকল্পে কর্মী চাই এনআইটি অন্ধ্রপ্রদেশে, আবেদনের শেষ দিন কবে?

প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৯:৩৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। প্রথম দু’বছর ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। শেষ বছর মিলবে ৪২ হাজার টাকা করে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি অন্ধ্রপ্রদেশের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ এপ্রিল।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy