Advertisement
E-Paper

গ্রন্থাগারিক পদে নিয়োগ, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া

রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এ নেওয়া হবে কর্মী। শূন্যপদ একটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৯:২৫
রাজ্য পাবলিক সার্ভিস কমিশন।

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। ছবি: সংগৃহীত।

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) কর্মখালি। এই মর্মে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দিতে হবে আবেদনপত্র।

গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) পদে কর্মী নিয়োগ হবে। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এ নেওয়া হবে কর্মী। শূন্যপদ একটি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৬,১০০ টাকা থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাংলা অথবা নেপালি এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (https://psc.wb.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ এপ্রিল ২০২৬। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy