Advertisement
E-Paper

জরিমানা নয় লজ্জা, যত্রতত্র প্রস্রাব আটকাতে রাস্তা জুড়ে আয়না বসাল প্রশাসন! ভিডিয়ো দেখে সাধুবাদ নেটপাড়ার

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শহরতলির বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশের একটি দেয়ালে বসানো হয়েছে আয়না। জনসমক্ষে প্রস্রাব করার চেষ্টা করলে নিজেদের দেখতে বাধ্য হবেন। এতে লজ্জায় হুঁশ ফিরবে তাঁদের বলে মনে করছে মহীশূর সিটি কর্পোরেশন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৪:৫৮

ছবি: সংগৃহীত।

জরিমানা করেও ফল হচ্ছিল না। রাস্তাঘাটে যত্রতত্র মূত্রত্যাগ আটকাতে অভিনব ব্যবস্থা নিল প্রশাসন। রাস্তার ধারে প্রমাণ মাপের আয়না বসিয়ে খোলা জায়গায় প্রস্রাব বন্ধ করার পদক্ষেপ করল মহীশূর প্রশাসন। আয়নায় প্রতিচ্ছবি দেখে যত্রতত্র প্রস্রাব করা থেকে বিরত থাকবেন নাগরিকেরা। এই মনস্তাত্ত্বিক ভাবনা থেকে গণদেওয়াল তৈরির পথে হেঁটেছে সরকার। ফুটপাতের উপর সারি সারি বসানো স্টিলের আয়না, যাতে রাস্তা নোংরা করতে গেলে সেই ছবি আয়নাতেই প্রতিফলিত হবে। অভিনব এই পরিকল্পনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শহরতলির বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশের একটি দেয়ালে বসানো হয়েছে আয়না। জনসমক্ষে প্রস্রাব করার চেষ্টার করলে নিজেদের দেখতে বাধ্য হবেন। এতে লজ্জায় হুঁশ ফিরবে তাঁদের বলে মনে করছে মহীশূর সিটি কর্পোরেশন। শুধুমাত্র জরিমানা, সতর্কীকরণ বোর্ড বা নজরদারির ওপর নির্ভর না করে, প্রশাসনিক আধিকারিকেরা এই আচরণগত কৌশল অবলম্বন করেছেন। আয়না দিয়ে ঢাকা দেওয়ালটি যাতে অন্ধকারেও দেখা যায় তার জন্য এলইডি আলোর বন্দোবস্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের মতে, এর উদ্দেশ্য খুবই সহজ। মানুষ যদি অনুভব করে যে তাঁদের দিকে কেউ নজর রাখছেন, এমনকি তাঁদের প্রতিবিম্বও, তা হলে তাঁদের অস্বাস্থ্যকর আচরণে লিপ্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

ভিডিয়োটি ‘দ্যশশাঙ্ক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু মানুষের নজর কেড়েছে এটি। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৪ হাজার লাইক পড়েছে তাতে। এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “যে প্রতিভাবান ব্যক্তির মাথায় এই পরিকল্পনাটি এসেছে, তিনি নোবেল পুরস্কারের পাওয়ার যোগ্য।’’

Mysuru
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy