ইঞ্জিনিয়ার নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাঁদের অ্যাসিস্ট্যান্ট এগ্জ়িকিউটিভ হিসাবে অপারেশনস বিভাগের চাকরির সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগের অধীনে মোট ২৫০টি শূন্যপদে কর্মী নিয়োগের শর্ত জানিয়েছে ওই সংস্থা।
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড-এর (এনটিপিসি) অপারেশনস বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা ওই পদে চাকরির সুযোগ পাবেন। তাঁদের অন্তত এক বছর কোনও শক্তি কিংবা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অপারেশনস বিভাগে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
বাছাই করা প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট এগ্জ়িকিউটিভ পদে তিন বছরের চুক্তিতে কাজ করতে পারবেন। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতনক্রমে সাম্মানিক পাবেন প্রতি মাসে।
এনটিপিসি-র ওয়েবসাইট মারফত আবেদন সংক্রান্ত সমস্ত নথি পাঠানোর সুযোগ রয়েছে। প্রার্থীদের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, গেট স্কোরের শংসাপত্রের মতো নথি পাঠাতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। ওই ফি অনলাইন মারফত কিংবা সরাসরি ব্যাঙ্কেও জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৭ মে।