Advertisement
E-Paper

পশ্চিম বর্ধমান জেলায় কর্মীর খোঁজ, কোন পদে, কেমন যোগ্যতায় করা যাবে আবেদন?

নিযুক্তদের প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পশ্চিম বর্ধমান জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

নিয়োগ হবে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে। মোট শূন্যপদ পাঁচটি। প্রার্থীদের বয়স ৬৫ বছর হলে বা তাঁদের ইনস্পেক্টর পদে উন্নীত হওয়ার পর পদ থেকে অব্যাহতি নিতে হবে। নিযুক্তদের প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরে হেড ক্লার্ক, আন্ডার ডিসিশন ক্লার্ক পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই পদে আবেদন করতে পারবেন। তাঁদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে প্রার্থীদের উপস্থিত হতে হবে।

Jobs in Purba Bardhaman WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy