Advertisement
E-Paper

পুষ্টিবিদ-সহ নানা পদের কর্মীর খোঁজ করছে রামপুরহাট স্বাস্থ্যজেলা, আবেদনের শেষ দিন কবে?

সমস্ত পদেই অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার আলাদা মাপকাঠি রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২০:০৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বীরভূম জেলায় কাজের সুযোগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, রামপুরহাট স্বাস্থ্যজেলার নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

জেলার সংশ্লিষ্ট সেন্টারে নিয়োগ হবে নিউট্রিশনিস্ট, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং অ্যাটেন্ডেন্ট পদে। শূন্যপদ চারটি। মাসিক বেতন বাবদ নিউট্রিশনিস্টকে ২৫,০০০ টাকা, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কারকে ১৮,০০০ টাকা এবং অ্যাটেন্ডেন্টকে ৫,০০০ টাকা দেওয়া হবে।

সমস্ত পদেই অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার আলাদা মাপকাঠি রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রতি পদে কর্মী নিয়োগ করা হবে।

চাকরিপ্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। একইসঙ্গে সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ১২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

Jobs in Birbhum WB Govt Jobs Govt Job Recruitment 2025 Govt Job Vacancy 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy