Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত সংস্থার মানবসম্পদ উন্নয়ন বিভাগে কর্মী প্রয়োজন, কোন পদে আবেদন করা যাবে?

মাসিক বেতনকাঠামোর পরিমাণ ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৯:৩৪
RITES Limited

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মখালি। রাইটস লিমিটেডের তরফে এই মর্মে সম্প্রতি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সংস্থায় মানবসম্পদ উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আবেদনপত্র গৃহীত হবে অনলাইনে।

সংস্থার ওই বিভাগে নিয়োগ করা হবে একজন গ্রুপ জেনারেল ম্যানেজার। প্রথম এক বছর তাঁকে ‘প্রোবেশন’-এ রাখা হবে। পোস্টিং হতে পারে দেশের যে কোনও অঞ্চলে। মাসিক বেতনকাঠামোর পরিমাণ ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা।

আবেদনকারীদের অনূর্ধ্ব ৫৫ বছর বয়সি হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, এমবিএ, পিজিডিবিএ, পিজিডিবিএম, পিজিডিএম, পিজিডিএইচআরএম ডিগ্রি থাকাও জরুরি। প্রয়োজন ন্যূনতম ২৩ বছরের পেশাগত অভিজ্ঞতাও।

আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে ৬০০ টাকা। আবেদনের শেষ দিন ২৭ এপ্রিল। সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

RITES Limited Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026 Govt Jobs 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy