Advertisement
E-Paper

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর পড়ুয়ারা পাবেন প্রশিক্ষণ, যাদবপুরে শুরু আবেদন গ্রহণ

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজ হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ুয়াদের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় প্রকল্পে কাজের সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডেভেলপমেন্ট অফ আর্লি ডিটেকশন অফ ব্যাটারি ফল্টস ইউজ়িং ডেটা ড্রিভেন অ্যান্ড ডায়নামিকাল সিস্টেম বেসড অ্যাপ্রোচেস’। এ জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।

গবেষণার কাজে একজন স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ করা হবে। তাঁর প্রশিক্ষণ পর্ব চলবে এক মাস। ইন্টার্নশিপের জন্য তাঁকে ৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

মেকানিক্যাল, কেমিক্যাল বা বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পড়ুয়ারা প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, মেকানিক্যাল, এনার্জি বা রিনিউয়েবেল এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরে পাঠরত পড়ুয়ারাও এই প্রকল্পে কাজ শেখার আবেদন করতে পারবেন।

আগ্রহীরা তাঁদের জীবনপঞ্জি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Jadavpur University WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy