E-Paper

সাত রঙের পরিচয়পত্র হাসপাতালে

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, আজ, ২৫ মে থেকে পরিচয়পত্র তৈরির কাজ শুরু করতে বলা হয়েছে। ২৮ মে-র মধ্যে প্রাথমিক কাজ শেষের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৭:১০

ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রতিটি মেডিক্যাল কলেজের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে প্রত্যেক স্তরের কর্মী-আধিকারিকদের জন্য নির্দিষ্ট রঙের সচিত্র পরিচয়পত্র চালু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো শহরের পাঁচটি মেডিক্যাল কলেজ এবং তাদের অ্যানেক্স হাসপাতালের জন্য নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন। চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রশাসনিক আধিকারিক, নিরাপত্তারক্ষী, সাফাইকর্মী-সহ বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে মোট সাতটি রং নির্দিষ্ট করা হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, আজ, ২৫ মে থেকে পরিচয়পত্র তৈরির কাজ শুরু করতে বলা হয়েছে। ২৮ মে-র মধ্যে প্রাথমিক কাজ শেষের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। পরিচয়পত্র পাওয়ার পরে ৩১ মে থেকে প্রত্যেককে কাজের সময়ে তা দৃশ্যমান ভাবে ঝুলিয়ে রাখতে হবে। ওই পরিচয়পত্র পরে হাসপাতালে আসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। প্রতিটি পরিচয়পত্রে নির্দিষ্ট রঙের বর্ডার থাকবে। যেমন, চিকিৎসকদের বেগুনি, নার্সদের বাদামি, প্রশাসনিক আধিকারিকদের কালো, মেডিক্যাল টেকনোলজিস্টদের কমলা— এমন ভাবে পরিচয়পত্র তৈরি হচ্ছে। দালাল-চক্র, বহিরাগতদের দৌরাত্ম্য, ভুয়ো পরিচয়ে হাসপাতালে ঘোরা বন্ধ করতেই সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে চিকিৎসক মহল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Identity Card

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy