Advertisement
E-Paper

শিলিগুড়ি পুরসভায় কর্মী চাই, চিকিৎসাবিদ্যায় থাকতে হবে ডিগ্রি, আবেদন করবেন কী ভাবে?

আবেদনের জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৬৭ বছরের মধ্যে হওয়া দরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:১৭
শিলিগুড়ি পুরনিগম।

শিলিগুড়ি পুরনিগম। ছবি: সংগৃহীত।

শিলিগুড়ি পুরসভা দিচ্ছে কাজের সুযোগ। তাদের ওয়েবসাইটেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফলাইনে জমা দিতে হবে আবেদনপত্র।

স্বল্প সময়ের জন্য মেডিক্যাল অফিসার (পিটিএমও) নিয়োগ করা হবে। ছ’টি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে ২৪ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৬৭ বছরের মধ্যে হওয়া দরকার। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে শিলিগুড়ি পুরসভার ওয়েবসাইটে (https://www.siligurismc.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র ২১ মার্চ বিকেল সাড়ে ৪টে পর্যন্ত জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে শিলিগুড়ি পুরসভার ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Govt Job Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy