Advertisement
E-Paper

চিকিৎসাবিদ্যা পড়তে চান! নিট ইউজি-র রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করল এনটিএ

আবেদনমূল্য জমা দেওয়া যাবে ১১ মার্চ রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত। শেষ মুহূর্তে যাতে কোনও সমস্যার না হয়, সে জন্য দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের পরামর্শ দিয়েছে এনটিএ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৪:৫৭
১১ মার্চ পর্যন্ত খোলা নিট ইউজি-র রেজিস্ট্রেশন পোর্টাল।

১১ মার্চ পর্যন্ত খোলা নিট ইউজি-র রেজিস্ট্রেশন পোর্টাল। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে স্নাতক স্তরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট ইউজি)-এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যে সব পড়ুয়া ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) এবং ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) পড়তে চান তাঁদের নিট ইউজি প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়।

১১ মার্চ রাত ৯টা পর্যন্ত এনটিএ-এর ওয়েবসাইট (neet.nta.nic.in) থেকে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনমূল্য জমা দেওয়া যাবে ১১ মার্চ ১১টা ৫০ পর্যন্ত। শেষ মুহূর্তে যাতে কোনও সমস্যার না হয়, সে জন্য দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেরে ফেলার পরামর্শও দেওয়া হয়েছে।

আগামী ৩ মে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা চলবে মেডিক্যাল স্নাতকের প্রবেশিকা। আগ্রহীরা মোট ১৩টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১,৭০০ টাকা।

NEET NTA doctor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy