Advertisement
E-Paper

সিনিয়র মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার চাই রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ, দিতে হবে শুধু ইন্টারভিউ

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৭:৫২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদে কর্মখালি। এ জন্য প্রার্থীদের দিতে হবে শুধু ইন্টারভিউ। এই মর্মে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর (ডব্লুবিপিডিসিএল) ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সিনিয়র মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে নিযুক্তকে। শূন্যপদ একটি। প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১২ মার্চ ইন্টারভিউ হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় বেলা ১২টার মধ্যে পৌঁছে যেতে হবে প্রার্থীদের। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তার জন্য আবেদনকারীকে প্রথমে ডব্লুবিপিডিসিএল-এর ওয়েবসাইটে (https://wbpdcl.co.in/careers) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

WBPDCL Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy