Advertisement
E-Paper

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ, কোন পদের জন্য?

প্রথমে দু’বছর থাকবে কাজের মেয়াদ। তবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা বেতন মিলবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৪:০৮
SAI

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এ রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সাই-এর ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

‘ইয়ং প্রফেশন্যাল’ নেওয়া হবে। অ্যাকাউন্টস/ ফিন্যান্স বিভাগের জন্য এই পদে কর্মী নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে দু’বছর থাকবে কাজের মেয়াদ। তবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা বেতন মিলবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং/ ফিন্যান্স/ কমার্স বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া চাই। যদি কম্পিউটারের ট্যালি/ এক্সেল এই সফটওয়্যারগুলির কাজ জানা থাকে তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ অগস্ট ’২৩।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Job Recruitment 2023 Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy