Advertisement
E-Paper

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর খোঁজ, কোন বিভাগে করতে হবে কাজ?

নিযুক্তদের মাসিক বেতন হবে ৪৫,০০০ বা ৫০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:৫৯
State Bank of India

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিকদের জন্য চাকরির সুযোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় (এসবিআই)। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা এ জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।

ব্যাঙ্কে সাপোর্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ন’টি। নিযুক্তদের হায়দরাবাদে ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্ট অপারেশন্স সেন্টারে কাজের দায়িত্ব পালন করতে হবে। নিযুক্তদের মাসিক বেতন হবে ৪৫,০০০ বা ৫০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। পাশাপাশি, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতারও পৃথক মাপকাঠি স্থির হয়েছে।

প্রার্থীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৮ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

State Bank of India Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026 Govt Jobs 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy