Advertisement
E-Paper

এলআইসি-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ! রইল শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতির বিস্তারিত তথ্য

এলআইসি-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি পেতে হলে উত্তীর্ণ হতে হয় পরীক্ষায়। এলআইসি-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের খুঁটিনাটি আলোচনা করা হল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৬:৩৪
এলআইসি-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির খুঁটিনাটি।

এলআইসি-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির খুঁটিনাটি। — প্রতীকী চিত্র।

সাধারণ মানুষদের নানা ধরনের ঋণের মধ্যে গৃহঋণও দিয়ে থাকে জীবন বিমা কর্পোরেশন। সেই গৃহঋণ প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়। তবে এই পদে চাকরি পেতে হলে উত্তীর্ণ হতে হয় পরীক্ষায়। এলআইসি-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের খুঁটিনাটি আলোচনা করা হল।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদের জন্য ডাইরেক্ট মার্কেটিং এগ্‌জ়িকিউটিভদের যে কোনও বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হয় বা যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হয়। অন্যান্য চাকরিপ্রার্থীদের গ্রাজুয়েশনে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হয় বা যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হতে হয়।

Advertisement

কাজের অভিজ্ঞতা:

চাকরিপ্রার্থীদের ডাইরেক্ট মার্কেটিং এগ্‌জ়িকিউটিভদের হিসাবে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হয়। এ ছাড়া, ডাইরেক্ট মার্কেটিং এগ্‌জ়িকিউটিভদেরদের সংস্থার স্থির করা মাসিক বা বার্ষিক টার্গেট পূরণ করতে হয়। এই টার্গেট পূরণের বিষয়টি কোম্পানি খতিয়ে দেখে তবেই চাকরিপ্রার্থীদের যোগ্য বলে বিবেচিত করে।

বয়ঃসীমা:

এই পদের চাকরিতে আবেদনের জন্য ডাইরেক্ট মার্কেটিং এগ্‌জ়িকিউটিভদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর হতে হয়। এ ছাড়া, বাকি আবেদনকারীদের ন্যূনতম বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হয়।

পরীক্ষা কাঠামো:

এই পদের জন্য প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের। এর পরে ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষাও করা হয় পরীক্ষার্থীদের।

লিখিত পরীক্ষাটি ইংরেজি ভাষায় অনলাইন মাধ্যমে নেওয়া হয়। অনলাইন পরীক্ষাটি বহুপ্রশ্নভিত্তিক বা এমসিকিউ ধরনের হয়। পরীক্ষার সময় ধার্য করা হয় ২ ঘণ্টা। সব বিষয় মিলিয়ে মোট ২০০ নম্বর থাকে এই পরীক্ষায়।

যে পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় পাশ করে, তাঁদেরই কেবলমাত্র ইন্টারভিউর জন্য ডাকা হয়। বাছাই তালিকাভুক্ত প্রার্থীদের এর পর মেডিক্যাল পরীক্ষা করা হয়। চূড়ান্ত মেধাতালিকাটি পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই স্থির কর হয়।

সিলেবাস:

লিখিত পরীক্ষায় যে বিষয়গুলির উপর পরীক্ষা নেওয়া হয়, সেগুলি হল — ইংরেজি ভাষা, লজিক্যাল রিজ়নিং, সাধারণ জ্ঞান, নিউমেরিক্যাল এবিলিটি এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউট।

ইংরেজিতে কম্প্রিহেনশন, ক্লোজ পরীক্ষা, ভুল-ত্রুটি শনাক্তকরণ, শব্দভাণ্ডার, বাক্য পুনর্গঠন ইত্যাদি বিষয় থাকে।

লজিক্যাল রিজ়নিং-এ ইনপুট-আউটপুট, বিবৃতি ও উপসংহার, বিবৃতি ও ধারণা, নম্বরের সিরিজ়, ধাঁধা, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি বিষয় থাকে।

সাধারণ জ্ঞান-এ সাম্প্রতিক ঘটনাবলি, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, ব্যাঙ্কিং ও ফিন্যান্স, পুরস্কার, খেলাধুলো ইত্যাদি বিষয় থাকে।

নিউমেরিক্যাল এবিলিটি-তে নম্বর ব্যবস্থা, সরল, ডেটা ইন্টারপ্রিটেশন, লসাগু-গসাগু, বয়স, লাভ-ক্ষতি, শতাংশ, অনুপাত, সময় কাজ, সময় ও দূরত্বের ইত্যাদি বিষয় থাকে।

কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউট-এ ভগ্নাংশ, সময়, গতি ও দূরত্ব, গড়, জ্যামিতি, সরল সুদকষা, চক্রবৃদ্ধি হারে সুদকষা ইত্যাদি বিষয় থাকে।

বরাদ্দ নম্বর:

প্রতিটি বিষয়েই ৫০ নম্বর করে বরাদ্দ করা হয়। মোট নম্বর থাকে ২০০।

বেতন কাঠামো:

এই পদে নির্বাচিত প্রার্থীদের সমস্ত ভাতা সহযোগে আনুমানিক মাসিক ৫৩ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

এলআইসি-র ওয়েবসাইটেই (https://licindia.in/) নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হয়। সেখান থেকেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-সহ বাকি পদের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

LIC Life Insurance Corporation Job Vacancy Job Recruitment Govt Job WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy