Advertisement
E-Paper

উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে কর্মী প্রয়োজন, কোন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন?

দু’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। দু’জন পুষ্টিবিদ নেওয়া হবে। প্রতি মাসেও বেতন মিলবে ২৫ হাজার টাকা করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:২৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উত্তর দিনাজপুর জেলায় রয়েছে কাজের সুযোগ। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পুষ্টিবিদ এবং পরিচারক (অ্যাটেনডেন্ট) নিয়োগ করা হবে। দু’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। দু’জন পুষ্টিবিদ নেওয়া হবে। প্রতি মাসেও বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। পরিচারক পদে মাসে ৫ হাজার টাকা বেতন মিলবে। শূন্যপদ আটটি। প্রার্থীর বয়স ২০ বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদনের জন্য দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে উত্তর দিনাজপুরের ওয়েবসাইটে (https://uttardinajpur.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ গিয়ে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। এর পর আবেদনমূল্য জমা দেওয়া দরকার। শেষে সমস্ত তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনেই। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ মার্চ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy