Advertisement
E-Paper

রাজ্যের মেডিক্যাল পরিষেবা সংস্থায় ইঞ্জিনিয়ার চাই, বাংলা জানতেই হবে, আর কোন শর্তে আবেদনের সুযোগ মিলতে পারে?

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১১:১৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্য সরকারি সংস্থায় চাকরির সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরা। ওই সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১৬টি।

কারা আবেদন করবেন?

  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। তাঁদের অটো ক্যাড-এর জ্ঞান থাকা আবশ্যক। পাশাপাশি, অন্তত পাঁচ বছর কোনও নির্মাণকাজে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর সিভিল কনস্ট্রাকশন এবং মেনটেন্যান্স-এর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বয়স ও বেতন:

  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। ওই পদে নিযুক্তেরা প্রতি মাসে ৫৬,১০০ টাকা।
  • সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বয়সও ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের প্রতি মাসে ৩৫,৮০০ টাকা।

বিশেষ শর্ত:

আবেদনকারীদের বাংলায় সাবলীল হওয়া আবশ্যক। জানতে হবে ইংরেজিও। প্রার্থীদের বাংলা ভাষার উপর দখল কতটা, তা ইন্টারভিউয়ের সময় যাচাই করা হবে।

চুক্তির মেয়াদ:

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তেরা কাজ করবেন। প্রতি বছরে কাজের উৎকর্ষের নিরিখে ৬০ বছর বয়স পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হবে।

যোগ্যতা যাচাই:

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইকরণ চলবে। পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে নেওয়া হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। আবেদনমূল্য হিসাবে ২১০ টাকা ধার্য করা হয়েছে। তাঁদের ২ থেকে ১৫ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

West Bengal Medical Services Corporation Limited WB Govt Jobs Job Vacancy Kolkata Job Alert

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy