Advertisement
E-Paper

রাজপালের উপর অসন্তুষ্ট ৪০ শিশু! নতুন বিতর্কে অভিনেতা, কী উত্তর দিলেন তিনি?

বিপদের সময় তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অনেকেই। বলিউডের বহু তারকা তাঁকে সাহায্য করছেন। পাশাপাশি একদল খুদেও নিজেদের সঞ্চয় বাঁচিয়ে সাহায্য পাঠিয়েছিল রাজপালকে। কিন্তু অভিনেতার উপর এ বার তারা অসন্তোষ প্রকাশ করল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০০
রাজপালের উপর কেন ক্ষুণ্ণ শিশুরা?

রাজপালের উপর কেন ক্ষুণ্ণ শিশুরা? ছবি: সংগৃহীত।

ঋণের দায়ে সংশোধনাগারে ছিলেন রাজপাল যাদব। ওই সময়ে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অনেকেই। বলিউডের বহু তারকা তাঁকে সাহায্য করছেন। পাশাপাশি একদল খুদেও নিজেদের সঞ্চয় বাঁচিয়ে সাহায্য পাঠিয়েছিল রাজপালকে। কিন্তু অভিনেতার উপর এ বার তারা অসন্তোষ প্রকাশ করল।

উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার এক স্কুলের পড়ুয়ারা রাজপালের জন্য অর্থ সংগ্রহ করেছিল। প্রায় ৪০ জন পড়ুয়া নিজেদের দৈনিক ‘পকেট মানি’ থেকে বাঁচিয়ে অভিনেতার জন্য অর্থ পাঠিয়েছিল। সঙ্গে একটি আবেগপ্রবণ বার্তাও পাঠিয়েছিল। তাদের একটিই দাবি ছিল। জেল থেকে বেরোনোর পরে রাজপাল যেন তাদের সঙ্গে এক বার দেখা করেন। কিন্তু তা আর হয়নি। জেল থেকে জামিন পেলেও রাজপাল তাদের সঙ্গে দেখা করেননি। তাতেই মনঃক্ষুণ্ণ পড়ুয়ারা। পড়ুয়াদের একট ভিডিয়ো ভাইরাল হয়েছে।

সেই ভিডিয়োয় পড়ুয়ারা বলেছে, “নমস্কার রাজপাল ভাইয়া। আমরা জানতে পেরেছি, আপনি বাড়ি ফিরেছেন জেল থেকে। আপনাকে শুভেচ্ছা। আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই এবং জানতে চাই, আমাদের পাঠানো সাহায্য আপনি পেয়েছিলেন কি না। যদি পেয়েই থাকেন, তা হলে আমাদের চিঠির উত্তর দিলেন না কেন? আমরা আপনার উপর অসন্তুষ্ট।”

রাজপাল এর উত্তর দিয়েছেন। তাঁর দাবি, সবেমাত্র তিনি বাড়ি ফিরেছেন। এখনও সকলের সঙ্গে দেখা করার সুযোগই পাননি। পরিবারের সকলের সঙ্গেও দেখা হয়নি। কারা কারা তাঁকে সাহায্য করেছিলেন, সেই তথ্যও তিনি সংগ্রহ করার চেষ্টা করছেন। তাঁর কথায়, “আমি গুরুপ্রথায় বিশ্বাস করি। ওই শিশুরা আমার নিজের মতো। আমি ওদের সঙ্গে অবশ্যই দেখা করব, ওদের আলিঙ্গন করব এবং ছবিও তুলব।”

Rajpal Yadav
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy