Advertisement
E-Paper

আলিয়ার ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহার করছে পাকিস্তানের সংস্থা! আইনি ব্যবস্থা নেবেন নায়িকা?

ছবিগুলি খুবই নিখুঁত ছিল। তাই নেটাগরিকের অনেকেই ধরে নিয়েছিলেন, সত্যিই আলিয়া হয়তো এই ফোটোশুট করেছেন। নানা রংবেরঙের সালোয়ার-কামিজ়ে দেখা গিয়েছে তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২১:০০
অনুমতি ছাড়া আলিয়ার ছবি ব্যবহার!

অনুমতি ছাড়া আলিয়ার ছবি ব্যবহার! ছবি: সংগৃহীত।

অনুমতি ছাড়া আলিয়া ভট্টের ছবি বিকৃত করার অভিযোগ উঠল পাকিস্তানের এক সংস্থার বিরুদ্ধে। এক পোশাক প্রস্তুতকারী সংস্থার সমাজমাধ্যম থেকে আলিয়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়। সংস্থার পোশাকেই দেখা যায় আলিয়াকে। তার পরেই প্রশ্ন উঠতে থাকে, সত্যিই কি পাক ব্র্যান্ডের মুখ হয়ে কাজ করছেন আলিয়া? কিছু ক্ষণের মধ্যেই ভাঙে ভুল।

ছবিগুলি খুবই নিখুঁত ছিল। তাই নেটাগরিকের অনেকেই ধরে নিয়েছিলেন, সত্যিই আলিয়া হয়তো এই ফোটোশুট করেছেন। নানা রংবেরঙের সালোয়ার-কামিজ়ে দেখা যায়। কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আলিয়ার মুখ ব্যবহার করা হয়েছে এই ছবিগুলিতে। বিষয়টি প্রকাশ্যে আসতেই অসন্তোষ প্রকাশ করেন আলিয়ার অনুরাগীরা। তাঁদের বক্তব্য, “আলিয়ার চোখে এই ছবিগুলি পড়লে তিনি আইনি ব্যবস্থা নেবেন। এ ভাবে বিনা অনুমতিতে ছবি ব্যবহার করা যায় না।” তবে অনুরাগীদের একাংশের দাবি, ছবিগুলি এতই নিখুঁত যে, আলিয়া দেখলে তিনিও খুশিই হবেন। তবে এখনও পর্যন্ত আলিয়া এই বিষয়ে মুখ খোলেননি।

গত কয়েক মাসে বলিউডের বহু তারকা নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে ‘পারসোনালিটি রাইটস’ সংরক্ষণ করেছেন আইনের দ্বারস্থ হয়ে। অবাধে যাতে তাঁদের ছবি, ভিডিয়ো, নাম ও কণ্ঠ বাণিজ্যিক বা অন্য কারণে ব্যবহার করা যায়, সেই ব্যবস্থা নিয়েছেন তাঁরা। ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ান সহ অনেকেই এই পদক্ষেপ করেছেন। ভবিষ্যতে আলিয়াও এমন পদক্ষেপ করবেন, আশা করছেন তাঁর অনুরাগীরা।

Advertisement

উল্লেখ্য, আলিয়া বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত।

Alia Bhatt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy