Advertisement
E-Paper

শিবের মাথায় কি জল ঢালবে গঙ্গার স্ত্রী টায়রা?

ধারাবাহিকের প্রোমোর পরতে পরতে রয়েছে একাধিক প্রশ্ন। আগামী বৃহস্পতিবার, শিবরাত্রির দিনেই এর উত্তর মিলবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ২১:৫৮
গঙ্গা ও টায়রা

গঙ্গা ও টায়রা গঙ্গা ও টায়রা

টায়রা ও গঙ্গার দাম্পত্যে কি শান্তি এনে দেবে শিবরাত্রি? আগামী সপ্তাহ জুড়ে নতুন প্রেমের গল্প লিখবে গঙ্গা ও টায়রা। ধারাবাহিকের প্রোমোর পরতে পরতে রয়েছে একাধিক প্রশ্ন। আগামী বৃহস্পতিবার, শিবরাত্রির দিনেই এর উত্তর মিলবে।

‘স্টার জলসা’-এ ‘গঙ্গারাম’ ধারাবাহিকের ‘মহা সোমবার’ ও ‘মহা সপ্তাহ’ প্রোমোতে দেখা যাচ্ছে, মা বিরাজ গঙ্গারামকে দিব্যি দিয়েছেন যাতে নতুন স্ত্রী শিবের মাথায় জল ঢালে। কিন্তু টায়রাকে কে রাজি করাবে! সে তো আর গঙ্গারামকে নিজের স্বামী হিসাবে মেনেই নেয়নি। পরিবারের কথায় তাকে এই সাময়িক বিয়েটি করতে হয়। গঙ্গার মা চান, সুখী দাম্পত্যের জন্য তার ছেলের বউ এই আচার পালন করুক। ছেলে গঙ্গারাম কখনও মায়ের কথা ফেলতে পারে না। দেখা যাচ্ছে, টায়রাকে অ়জ্ঞান করে, তার হাত দিয়ে শিবের মাথায় জল ঢালাচ্ছে। কিন্তু টায়রার ঘুম ভেঙে যাচ্ছে। দেখতে পাচ্ছে, তার পোশাক বদলে গিয়েছে। এখানেই ক্ষুব্ধ হয়ে উঠছে টায়রা। তার মনে প্রশ্ন জাগছে, গঙ্গা কি তার পোশাক বদলিয়ে দিয়েছে?

প্রোমোর শেষটা দেখে মনে হবে, মিলন তো দূর অস্ত্‌, সাময়িক দাম্পত্যে যেন ভাঙন না ধরে। কিন্তু ৭ দিন ধরে গল্পের জল কত দূর গড়াবে, তা প্রোমো দেখে বলা দায়!

Mega Serial Star Jalsa Gangaram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy