পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা নাড়া দিয়ে গিয়েছে দেশবাসীকে। এই ঘটনা গভীর ভাবে নাড়া দিয়েছে অভিনেতা আমির খানকেও। এই আবহে নিজের ছবি ‘আন্দাজ় অপনা অপনা’র পুনর্মুক্তি অনুষ্ঠানে যেতে পারেননি। এমনকি, বাড়ি থেকে বেরোনোর মতো অবস্থাও নেই তাঁর। এই ঘটনা এতটাই নাড়া দিয়েছে তাঁকে যে, আরও এক সিদ্ধান্ত নিলেন অভিনেতা।
‘লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পর প্রায় বছর তিনেক প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও পরিবারের সদস্যদের অনুরোধে ফের অভিনয়ে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন আমির। তাঁর পরবর্তী ছবির নাম ‘সিতারে জ়মিন পর’। ছবির নাম শুনলেই মনে পড়ে যায় তাঁরই হিট ছবি ‘তারে জ়মিন পর’-এর কথা। তবে কি ওই ছবির সিক্যুয়েল হতে চলেছে আমিরের নতুন ছবি? আমিরের কথায়, ‘‘আমার পরের ছবি ‘সিতারে জ়মিন পর’ আদপে ‘তারে জ়মিন পর’-এর মতোই একটা ছবি। তবে নতুন ছবিটা পুরনো ছবির চেয়ে ১০ গুণ এগিয়ে। ‘তারে জ়মিন পর’ দেখে দর্শক কেঁদে ফেলেছিলেন। ‘সিতারে জমিন পর’ দেখে অবশ্য মজা পাবেন তাঁরা।’’ এই ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠান বেশ বড়সড় ভাবেই করার পরিকল্পনা ছিল অভিনেতার। কিন্তু সেই পরিকল্পনা এখন স্থগিত রেখেছেন। কারণ আমিরের টিমের তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে এই ধরনের অনুষ্ঠান করে আনন্দ উদ্যাপনের সময় নয়। তাই সব কিছু স্থগিত রাখা হল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা