Advertisement
E-Paper

হৃদ্‌রোগে আক্রান্ত আমির খানের মা জিনাত হুসেইন, ভর্তি করানো হল হাসপাতালে

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দীপাবলির সময় থেকেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ২৩:৫৭
আমির খানের মা জিনাত হুসেইন।

আমির খানের মা জিনাত হুসেইন। ছবি: টুইটার।

অসুস্থ আমির খানের মা জিনাত হুসেইন। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাঁকে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দীপাবলির সময় থেকেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, তার আগে দীপাবলি উপলক্ষে আমিরের পাঁচ গনির বাংলোয় গিয়েছিলেন জিনাত। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন।

তাহির হুসেইন এবং জিনাতের সন্তান আমির। তাঁর এক ভাইও আছেন। নাম ফয়জ়ল খান। এই বছর জুন মাসেই মায়ের জন্মদিন পালন করেছেন অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ রাও খান। জন্মদিনের একটি ভিডিয়োয় তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে জিনাতকেও।

প্রসঙ্গত, মা যে তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তা এই মাদার্স ডে তেই জানিয়েছিলেন আমির। এক সাক্ষাৎকারে মা সম্পর্কে বলতে গিয়ে আমির বলেছিলেন, “মা-ই আমার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন। আমি যখন বড় হচ্ছিলাম তখন তিনিই ছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। তারপর থেকে আজও সেই অনুভূতি বদলায়নি।”

Zeenat Hussein Aamir Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy