Advertisement
E-Paper

ভবিষ্যতের বিষয়ে সাবধানি, সম্পত্তি বাড়ানোর ক্ষেত্রে বাবা নাকি স্ত্রী, কার কথা শোনেন অভিষেক?

বিপুল সম্পত্তির অধিকারী হলেও নিজের স্থাবর, অস্থাবর বৃদ্ধি নিয়ে সচেতন অভিষেক বচ্চন। তিনি নীরবে ব্যবসায়ী হয়ে উঠেছেন। বিনিয়োগের ক্ষেত্রে কার কথা শুনে সিদ্ধান্ত নেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪
স্ত্রী নাকি বাবা, অভিষেক কার উপদেশ মেনে চলেন?

স্ত্রী নাকি বাবা, অভিষেক কার উপদেশ মেনে চলেন? ছবি: সংগৃহীত।

অভিষেক বচ্চন। অমিতাভ বচ্চনের পুত্র। নামের পাশে রয়েছে পদবির ভার। যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন। বাবার তরফে বিপুল সম্পত্তির অধিকারী হলেও নিজের স্থাবর-অস্থাবর বৃদ্ধি নিয়ে সচেতন। এ বিষয়ে বাবার উপদেশ যাতে তিনি জমি বাড়ি ক্রয় করেন। অন্য দিকে স্ত্রী ঐশ্বর্যা রাইয়ের পছন্দ রূপা। অভিষেক কার কথা শুনে চলেন?

বছরের পর বছর তিনি নীরবে ব্যবসায়ী হয়ে উঠেছেন। স্টার্ট-আপ থেকে শুরু করে প্রতিষ্ঠিত সংস্থায় বিনিয়োগ করেছেন। কৌশলগত ভাবনা থেকে নয়, বরং ব্যক্তিগত ব্যবহারের অভিজ্ঞতা থেকে এই সব সংস্থায় বিনিয়োগের সিদ্ধান্ত নেন তিনি। অভিষেক জানান বিনিয়োগের বিষয়ে তাঁর বাবা খানিক পুরনোপন্থী। অভিষেক বলেন, ‘‘ বাবা সবসময় বলেন, জমি থাকার মানে নিরাপত্তা ও নিশ্চিন্তি। আমার স্ত্রী অবশ্য রুপোয় বিনিয়োগ করে, আমি সোনায় বিনিয়োগ করতেই পছন্দ করি। যদিও আমি এমন জিনিসেই বিনিয়োগ করি যেটা নিজে ব্যবহার করতে পারব।’’

২০২৬ সালের ‘গ্লোবাল বিজ়নেস সামিট’-এ অভিষেক জানান, স্রেফ ঝাল খাবারের প্রতি ভালবাসা থেকে ফুড ডেলিভারি সংস্থায় বিনিয়োগ করেছেন। এ ছাড়াও খেলাধুলো সংক্রান্ত দলে প্রায়ই বিনিয়োগ করেন। ব্যবসার পাশাপাশি তিনি রিয়্যাল এস্টেটেও বিনিয়োগ করেন। সারা মুম্বই জুড়ে রিয়্যাল এস্টেট-এ তাঁর বিনিয়োগের পরিমাণ আনুমানিক ২১৯ কোটি টাকা।

Abhishek Bachchan Aishwarya Rai Amitabh Bachchan Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy