বুধবার রাতে আনন্দপুর থানার দ্বারস্থ হন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তাঁদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়। হিরণ এবং দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ জানান তাঁরা। আনন্দপুর থানা সূত্রে খবর, অনিন্দিতার অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে হিরণের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, হিরণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ ধারা (স্বামী বা স্ত্রী বেঁচে থাকা সত্ত্বেও যদি কেউ আবার বিয়ে করেন। শাস্তি হতে পারে সাত বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা দুটোই) ও ৪৯৮এ ধারা (বিবাহিত মহিলার উপর স্বামীর নির্যাতন এবং গার্হস্থ্য হিংসা। হতে পারে তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা)-য় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, হিরণের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ জানিয়েছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। সেই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে, বিজেপি বিধায়ক বিবাহিত অবস্থায় ঋতিকার সঙ্গে ফের বিয়ের সম্পর্কে জড়িয়েছেন। এ প্রসঙ্গে অনিন্দিতার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান এখনই এই বিষয়ে কিছু বলতে পারবেন না, কারণ সবটাই আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।উল্লেখ্য, ঋতিকা এবং হিরণের ছবি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় শুরু হয়। বিয়ে নিয়ে ঋতিকাও মুখ খোলেন। অনিন্দিতাও অভিযোগ জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত হিরণের মুখে কুলুপ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বিতর্কে হিরণ। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। মুখ খুলেছেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তাতে বিতর্ক আরও বেড়েছে।
- অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই তরজা তুঙ্গে। মুখ খুলেছেন ঋতিকা গিরি। বিয়ের শংসাপত্র নিয়ে থানায় গেলেন প্রথম স্ত্রী।
- থানায় অভিযোগ জানিয়ে বেরিয়ে অনিন্দিতা বলেন, “আমাদের ডিভোর্স হয়ে যাক, তার পর নাচতে নাচতে বিয়ে করুক। সে হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করে কি না আমরা দেখব।”
-
‘হিরণ আমাকে অনুপ্রাণিত করেছিল’! হঠাৎ কেন এ কথা বললেন বিজেপি বিধায়কের প্রথম স্ত্রী ?
-
অভিনেতা-বিধায়ক হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর, কী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট?
-
হিরণের বিয়ে-বিতর্কে নতুন মোড়, ফেব্রুয়ারির কত তারিখে হবে তাঁর আগাম জামিনের শুনানি?
-
চেন্নাই থেকে শহরে ফিরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হিরণ! আগাম জামিনের আবেদন বিজেপি বিধায়কের
-
বিয়ে-বিতর্কের দু’সপ্তাহের মাথায় নীরবতা ভাঙলেন হিরণ, এত দিন কোথায় ছিলেন বিধায়ক-অভিনেতা?