Advertisement
E-Paper

করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ, আইসিইউ-তে তরুণ অভিনেতা

করোনায় আক্রান্ত হওয়ার কথা ইনস্টাগ্রামের মাধ্যমে নিজেই জানিয়েছিলেন অনিরুদ্ধ। প্রথমে বাড়িতেই  নিভৃতবাসে ছিলেন অভিনেতা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০২১ ১৩:০৬
অনিরুদ্ধ দাভে

অনিরুদ্ধ দাভে

একের পর এক খারাপ খবর বিনোদন দুনিয়ায়। কোভিডে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ‘পাটিয়ালা বেবস’, ‘লকডাউন কি লাভ স্টোরি’ খ্যাত তরুণ অভিনেতা অনিরুদ্ধ দাভে। গত সপ্তাহে তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের এক হাসপাতালের আইসিইউ-তে তাঁকে রাখার বন্দোবস্ত করা হয়।

করোনায় আক্রান্ত হওয়ার কথা ইনস্টাগ্রামের মাধ্যমে নিজেই জানিয়েছিলেন অনিরুদ্ধ। প্রথমে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন অভিনেতা। মেনে চলছিলেন চিকিৎসকদের পরামর্শও।

অনিরুদ্ধর বন্ধু আস্থা চৌধুরী নেটমাধ্যমে তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা প্রকাশ্যে আনেন। অসুস্থ অভিনেতার জন্য নেটাগরিকদের প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে, ভোপালে একটি ওয়েব সিরিজ শ্যুট করার সময় করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। দেহে অক্সিজেনের মাত্রা ওঠানামা করায় আইসিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে।

Actor Bollywood Aniruddh Dave
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy