Advertisement
E-Paper

‘১০ বছর ধরে অভ্যাস খারাপ করে দিয়ে চলে গেলে’, স্তব্ধ বন্ধুহারা অঙ্কুশ

অঙ্কুশের বাপ্পাদা আক্ষরিক অর্থেই তাঁর ‘অভিভাবক’ হয়ে উঠেছিলেন নানা কারণে। কারণগুলি কী কী?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ১৬:২৮
অঙ্কুশের কাছে থাকা পুরনো সেই ছবি।

অঙ্কুশের কাছে থাকা পুরনো সেই ছবি।

১০ বছরের ছায়াসঙ্গী বাপ্পাদাকে হারিয়ে শোকস্তব্ধ অঙ্কুশ হাজরা। তাঁর সেই শোক ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। শোকের পাশাপাশি এক রাশ অভিমান ঘিরে ধরেছে অভিনেতাকে। স্মৃতির পাতা উল্টে অঙ্কুশ স্মরণ করেছেন তাঁর প্রিয় সঙ্গীর ‘ছায়া’ হয়ে ওঠার কথা। লিখছেন, ‘বাড়ির ভিতরে যেমন মা-বাবা আমার খেয়াল রাখেন, বাড়ির বাইরে এই মানুষটি মা-বাবার মতোই খেয়াল রাখতেন। ১০ বছরের এই পথ চলা কোনও দিন ভুলব না।’

অঙ্কুশের বাপ্পাদা আক্ষরিক অর্থেই তাঁর ‘অভিভাবক’ হয়ে উঠেছিলেন নানা কারণে। কারণগুলি কী কী? অভিনেতার বক্তব্য অনুযায়ী, তিনি শ্যুটিংয়ে সময়মতো ওষুধ, জল খেয়েছেন কিনা নখদর্পণে থাকত বাপ্পাদার। গরমে ঘেমে গেলে ছোট্ট তোয়ালে দিয়ে নিজের হাতে মুছিয়ে দিতেন। তাঁকে হারিয়ে তাই দিশেহারা অঙ্কুশ। অভিমানে ভেঙে পড়ে লিখেছেন, ‘আমাকে এ ভাবে ছেড়ে চলে যাওয়ার জন্য সারা জীবন অভিমান করব তোমার উপরে। শ্যুটিংয়ে সময়মতো ওষুধ খাব কি না, জানি না। এই ভাবে অভ্যাস খারাপ করে দিয়ে চলে গেলে?’

বাপ্পাদা শুধুই অঙ্কুশের ছায়াসঙ্গী ছিলেন না। ঐন্দ্রিলা সেনের বন্ধু ছিলেন। বাপ্পাদার আকস্মিক মৃত্যুতে শোকাহত তিনিও। ইনস্টাগ্রামের এক পোস্টে কাছের মানুষের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ঐন্দ্রিলার অভিমান, ‘১৫ বছরের দাদা-বোনের সম্পর্ক শেষ করে চলে গেলে! যেখানেই থাকো, ভাল থেকো বাপ্পাদা।’ ঐন্দ্রিলার এই পোস্টে সমবেদনা জানিয়েছেন রুক্মিণী মৈত্র-সহ একাধিক তারকা।

Ankush Hazra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy