Advertisement
E-Paper

চেহারা বদলে ফেললেন রণবীর, নেটমাধ্যমে হইচই

ফাঁকা মাথায় এলোমেলো সাদা চুল। মুখে না কামানো পাকা দাড়ি-গোঁফ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২১ ১১:৫৫
রণবীর কপূর।

রণবীর কপূর।

বুড়ো হলে কেমন দেখতে হবে রণবীর কপূরকে? ইনস্টাগ্রামে নিজেই তার ইঙ্গিত দিলেন তারকা। বৃহস্পতিবার রাতে একটি ছবি শেয়ার করেন তিনি। ফাঁকা মাথায় এলোমেলো সাদা চুল। মুখে না কামানো পাকা দাড়ি-গোঁফ। কপালে বলিরেখা স্পষ্ট। দেখে হতবাক নেটাগরিকেরা। এ কোন রণবীর? চিন্তার চোটে অসময়েই ‘বৃদ্ধ’ হয়ে গেলেন নাকি ‘লেডি কিলার’?

তারকার ইনস্টাগ্রামের প্রথম ছবি দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। তাই ভুল ভাঙাতে তিনি পরপর আরও ৩টি ছবি শেয়ার করেছেন। কী দেখা গিয়েছে বাকি ছবিগুলোতে? প্রস্থেটিক মেকআপের ছোঁয়ায় কী ভাবে তিনি যুবক থেকে ধাপে ধাপে বৃদ্ধ হয়েছেন, স্পষ্ট সেখানে। এক মহিলা মেকআপ আর্টিস্ট রণবীরের এই রূপান্তর ঘটিয়েছেন।

হঠাৎ বুড়ো হওয়ারই বা সাধ জাগল কেন তাঁর? ক্যাপশন বলছে, একটি প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থা তাঁর এই চেহারাই দাবি করছে। তাই মাথার কালো চুল ঢেকে, নকল সাদা চুল, দাড়ি-গোঁফ লাগিয়ে অসময়েই রণবীর ‘বুড়ো’!

এ ভাবেই ধরা দেবেন রণবীর।

এ ভাবেই ধরা দেবেন রণবীর।

Actor Bollywood Ranbir Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy