Advertisement
E-Paper

Sonamoni Saha: অশুভ শক্তি নিধন করতে মহিষাসুরমর্দিনী রূপে আসতে চলেছেন সোনামণি

তাঁকে অন্য ভাবে দেখতে অভ্যস্ত দর্শক। এ বার নতুন অবতারে ধরা দিতে আসছেন সোনামণি সাহা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১১:৩২
মা দুর্গা রূপে সোনামণি

মা দুর্গা রূপে সোনামণি

শুরু হয়ে গিয়েছে দিন গোনা। আর তো কিছু দিনের অপেক্ষা। দেবী মায়ের অপেক্ষায় প্রহর গুনছে শহরবাসী। সেই অপেক্ষাই আরও কিছুটা উস্কে দিচ্ছে টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনীর নতুন খবর। জানেন কি স্টার জলসায় এ বছর মহিষাসুরমর্দিনী রূপে কার আগমন হচ্ছে?

মহালয়ার ভোরে দুর্গারূপে আবির্ভাব হতে চলেছে সোনামণি সাহার। এই মুহূর্তে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের শ্যুটিং নিয়ে চূড়ান্ত ব্যস্ত অভিনেত্রী। তার মধ্যেই আবার মহালয়ার প্রস্তুতি। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় সোনামণির সঙ্গে। তিনি জানান বহু দিন ধরেই মহালয়ার অংশ নেওয়ার ইচ্ছে তাঁর। অভিনেত্রী বলেন, “বরাবরই মনে এই সুপ্ত ইচ্ছে ছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও বছরই মহালয়ায় দেখা যায়নি আমাকে। তবে এই বছর যখন সুযোগটা আসে তখন আর না করতে পারিনি।”

‘মোহর’ ধারাবাহিকের হাত ধরে দর্শকের মনে এক অন্য জায়গা করে নিয়েছেন সোনামণি। বৃহস্পতিবার শ্যুটিং হওয়ার কথা মহালয়ার। এ ছাড়াও এ বছরই বড় পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রীর। আবারও প্রতীক সেনের সঙ্গে দেখা যাবে তাঁকে। এ মাসেই শুরু হবে সেই ছবির শ্যুটিংও।

Sonamoni Saha tv actress mahalaya Mahisasurmardini
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy