Advertisement
E-Paper

জন্ডিস কাবু করেছিল অরুণিমাকে, সাত মাসের বিরতি কাটিয়ে ফের ছোটপর্দায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

অভিনেত্রী অরুণিমা হালদার ছোটপর্দার পরিচিত মুখ। বেশ কিছু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাঝে অনেক দিন দেখা যায়নি তাঁকে। আবার নতুন চরিত্রে, নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৭
নতুন ধারাবাহিকে ফিরছেন অরুণিমা চক্রবর্তী?

নতুন ধারাবাহিকে ফিরছেন অরুণিমা চক্রবর্তী? ছবি: সংগৃহীত।

ছোটপর্দায় নতুন গল্প। নতুন প্রেম। মুখ্য চরিত্রে অভিনেত্রী অরুণিমা হালদার। ধারাবাহিকের নাম ‘সোহাগে আদরে’। আবার প্রেমের গল্প। কিন্তু অন্য মোড়কে। অনেক দিন পরে ছোটপর্দায় দেখা যাবে অরুণিমাকে। পর্দার ‘কঙ্কাবতী’ এখন ‘সোহাগ’। বড়পর্দা, ওয়েব সিরিজ় এবং ছোটপর্দা— তিন জায়গাতেই অরুণিমার অভিনয় নজর কেড়েছে দর্শকের। নতুন ধারাবাহিক প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

সূর্যকে বিয়ের পরেই বদলে যায় সোহাগের জীবন। পরিবার, সম্পর্কে বিশ্বাসী সোহাগের বিপরীত সূর্য। সেখান থেকেই গল্পের শুরু। অরুণিমা জানিয়েছেন, এক দিকে যেমন সোহাগের মধ্যে ঘরোয়া সত্তা দেখা যাবে। সেই সঙ্গে তাঁর চরিত্রের নেপথ্যে রয়েছে প্রতিবাদী সত্তাও, যা গল্পের পরতে পরতে বোঝা যাবে। মাঝে অনেকগুলো মাস বাড়িতেই ছিলেন তিনি। ছোটপর্দায় শেষ বার ২০২৪ সালের শেষে দেখা গিয়েছিল তাঁকে।

ছয়-সাত মাস কেন ছোটপর্দা থেকে দূরে ছিলেন অরুণিমা? ‘কাজলনদীর জলে’ ধারাবাহিক শেষ হওয়ার পরে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। অরুণিমা যোগ করেন, “আমার জন্ডিস হয়েছিল। তার পর খুবই দুর্বল হয়ে পড়ি। ভেবেছিলাম কয়েক দিনের বিরতি নেব। আর তার আগে যে পর পর ধারাবাহিকে করে গিয়েছি আমি। মাঝে কয়েক দিনের আরাম প্রয়োজন ছিল।” তাই স্বেচ্ছায় ছয়-সাত মাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন। নতুন ধারাবাহিকে অরুণিমার বিপরীতে দেখা যাবে শুভরঞ্জন মুখোপাধ্যায়কে।

Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy