Advertisement
E-Paper

তৃতীয় ব্যক্তি নেই, জানিয়েছেন সূরজ! তার পরেই প্রকাশ্যে মৌনীকে দেখে কী প্রতিক্রিয়া ‘বান্ধবী’ দিশার?

কান-এ মৌনীর ছবি ‘বম্বে স্টোরিজ়’-এর প্রদর্শন রয়েছে। সেখান থেকেই নিজের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে তুলে ধরেন অভিনেত্রী। সেই ছবি দেখে কী প্রতিক্রিয়া দিশার?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৩:৩৯
দিশার জন্যই মৌনী-সূরজের সম্পর্কে দূরত্ব?

দিশার জন্যই মৌনী-সূরজের সম্পর্কে দূরত্ব? ছবি: সংগৃহীত।

প্রকাশ্যে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন মৌনী রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার। বিচ্ছেদ প্রক্রিয়ায় গোপনীয়তা বজায় রাখতে চান বলেও জানান তাঁরা। এ-ও শোনা গিয়েছিল, দিশা পটানীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বই নাকি তাঁদের বিচ্ছেদের কারণ। কিন্তু সূরজ স্পষ্ট করে দিয়েছেন যে, কোনও তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক ভাঙছে না তাঁদের। এই বিতর্কের মাঝেই কান চলচ্চিত্র উৎসবে পৌঁছোন মৌনী রায়।

কান-এ মৌনীর ছবি ‘বম্বে স্টোরিজ়’-এর প্রদর্শন রয়েছে। সেখান থেকেই নিজের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে তুলে ধরেন অভিনেত্রী। কালো রঙের কাঁধখোলা পোশাকে ধরা দেন তিনি। সঙ্গে কালো রঙের হিলতোলা বুট ও কালো জ্যাকেট। এই ছবিগুলি দেখে প্রতিক্রিয়া দিয়েছেন দিশাও।

সূরজের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে নিন্দকদের নিশানায় দিশা। তাঁদের দাবি, এই সম্পর্কে দিশাই তৃতীয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। মৌনীর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার জন্যই নাকি এই পরিণতি। এমনই নানা ট্রোলের শিকার হয়েছেন তিনি। তবে সে সবে কর্ণপাত করেননি অভিনেত্রী। তিনি কটাক্ষ এড়িয়ে গিয়েও প্রকাশ্যে প্রিয় বান্ধবীর ছবিতে মন্তব্য করেছেন। মৌনীকে দেখে প্রশংসা করেছেন দিশা। আগুনের ইমোজিও জুড়ে দেন তিনি।

উল্লেখ্য, সোমবার বিচ্ছেদের কারণ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন মৌনীর স্বামী সূরজ। সেখানে প্রথমেই তিনি স্পষ্ট করে দেন যে, মৌনী একেবারেই তাঁর থেকে কোনও খোরপোশ নিচ্ছেন না। শুধু তা-ই নয়। সূরজ লেখেন, ‘‘আমি ও মৌনী যৌথ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা একেবারেই সম্মানের সঙ্গে হচ্ছে। আমাদের বিচ্ছেদের ঘোষণার পরে যে সব আলোচনা চলছে, সেগুলো সর্বৈব মিথ্যা ও মনগড়া। অনেকেই আমাদের সম্পর্ক ভাঙার পিছনে তৃতীয় ব্যক্তিকে দায়ী করেছেন। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমাদের সম্পর্কের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই।’’

Mouni Roy Suraj Nambiar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy