Advertisement
E-Paper

মিশর ফুটবলের কর্তাকে জোর করে ধাক্কা আমেরিকার পুলিশের, বিমানবন্দরেই শুরু হাতাহাতি, ক্ষিপ্ত সালাহদের শিবির

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ৩২-এর ম্যাচে নামার আগে ক্ষিপ্ত মিশরের শিবির। বিমানবন্দরে পুলিশকর্মীদের সঙ্গে ঝামেলা হয় দলের এক কর্তার। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশের ব্যবহারে মোটেই খুশি নয় মিশর শিবির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ২২:৪০
football

মিশরের মহম্মদ সালাহ। ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ৩২-এর ম্যাচে নামার আগে ক্ষিপ্ত মিশরের শিবির। বিমানবন্দরে পুলিশকর্মীদের সঙ্গে ঝামেলা হয় দলের এক কর্তার। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশের ব্যবহারে মোটেই খুশি নয় মিশর শিবির। যদিও ফিফাকে অভিযোগ জানানো হবে কি না তা জানা যায়নি।

কী হয়েছিল ঘটনাটি?

ম্যাচের আগের দিন ডালাসের হোটেলে দেশের সমর্থকদের সঙ্গে দেখা করছিলেন ফুটবলারেরা। অনেকেই ছবি এবং সই দিচ্ছিলেন। তার মধ্যেই ছিলেন মিশরের ফুটবলার ত্রেজেগুয়ে। তিনি ছোট এক সমর্থকের জামায় সই করার পর নিজস্বী তোলেন। কিছু ক্ষণ পরেই মিশর দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান সেখানে হাজির হন।

কয়েক সেকেন্ডে পরিস্থিতি বদলে যায়। আমেরিকার এক পুলিশকর্মী এগিয়ে আসেন হাসানের দিকে। তাঁকে জোর করে ধাক্কা দেন। সমর্থকদেরও নির্দেশের সুরে বলা হয় দূরে সরে যেতে। এর পরেই ওই পুলিশকর্মীর সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন হাসান। তা দেখে মিশর দলের কয়েকজন ফুটবলার এবং সাপোর্ট স্টাফ ছুটে আসেন। হাসানকে শান্ত করা হয়। দু’পক্ষই চেষ্টা করতে থাকে পরিস্থিতি শান্ত করার। তবে পুলিশকর্মীর উপরে প্রবল রেগে গিয়েছিলেন হাসান। তিনি ক্রমাগত বাক্যবর্ষণ করতে থাকেন।

প্রায় মিনিটখানেক ঝামেলা চলে। এর পর মিশর দলের সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা চলে আসেন। তাঁরা সাপোর্ট স্টাফ এবং ফুটবলারদের দূরে সরিয়ে নিয়ে যান। বিষয়টি সেখানেই থেমে যায়। তবে ধাক্কাধাক্কিতে কেউ চোট পেয়েছেন কি না জানা যায়নি। কোনও শৃঙ্খলাভঙ্গের অভিযোগও এখনও দায়ের হয়নি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১১ ঘণ্টা আগে
Mohamed Salah Egypt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy