পর্তুগাল – ২ (রোনাল্ডো, রামোস)
ক্রোয়েশিয়া – ১ (পেরিসিচ)
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না লুকা মদ্রিচ? ফুটবলজীবনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়া দুই তারকা ফুটবলারের লড়াইয়ের দিকে তাকিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা। শুক্রবার সকালে ২-১ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল পর্তুগাল। মদ্রিচের দলকে হারিয়ে শেষ হাসি হাসলেন রোনাল্ডো। অফসাইডের জন্য বাতিল হল দু’দলের তিনটি গোল।
সাফল্যের খতিয়ানে রোনাল্ডো এবং মদ্রিচ পরস্পরকে টেক্কা দিতে পারেন। ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে খেলেছেন দু’জন। দুই প্রাক্তন সতীর্থের কাঁধেই গুরু দায়িত্ব ছিল। একসঙ্গে ২২২টি ম্যাচে খেলেছেন দু’জন। মাঝমাঠ থেকে মদ্রিচের দেওয়া পাস থেকে রোনাল্ডোর বেশ কিছু গোল রয়েছে রিয়ালের হয়ে। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অবশ্য সেই বোঝাপড়া দেখার সুযোগ ছিল না। এই ম্যাচ ছিল মুখোমুখি বোঝাপড়ার। সেই লড়াইয়ে প্রথমার্ধে কেউই দলকে সাফল্য এনে দিতে পারেননি।
২০২৫ সালের ৩ জুলাই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থ দিয়েগো জোতা। তাঁকে একটা জয় উপহার দিতে চেয়েছিলেন পর্তুগালের ফুটবলারেরা। সেই লক্ষ্যে আক্রমণাত্মক মেজাজে শুরু করেন তাঁরা। প্রেসিং ফুটবলে ক্রোয়েশিয়াকে চাপে রাখছিল রবার্তো মার্তিনেজ়ের দল। ৪ মিনিটের মাথাতেই ভাল সুযোগ পেয়ে গিয়েছিল পর্তুগাল। রাফায়েল লিয়াওর তৈরি করা আক্রমণ কাজে লাগিয়ে গোল লক্ষ্য করে দু’টি শট নেন ব্রুনো ফের্নান্দেস। দু’টিই আটকে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই। ৪ মিনিটে পর্তুগালের ওই সুযোগ ছাড়া তেমন সুযোগও তৈরি হয়নি। ফাইনাল থার্ডে গিয়ে আটকে গিয়েছে দু’দলই। রোনাল্ডো এবং মদ্রিচকেও নিষ্প্রভ দেখিয়েছে। দুই প্রাক্তন সতীর্থের কেউই এমন কিছু করতে পারেননি, যা সমর্থকদের ভরসা দিতে পারে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ক্রোয়েশিয়া। ৪৮ মিনিটে মাতেয়ো কোভাচিচের শট পর্তুগালের এক ডিফেন্ডারের গায়ে গেলে অল্পের জন্য বাইরে চলে যায়। আক্রমণ-প্রতিআক্রমণের ম্যাচে নাটকীয় দ্বিতীয়ার্ধ ফলাফল নির্ধারণ করে দিল। ৫৩ মিনিটে ইভান পেসিরিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ইয়োসিপ স্তানিশিচের কাছ থেকে বক্সের মধ্যে বল পান পেরিচিস। বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ উইঙ্গার। পিছিয়ে পড়ার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। চাপ বাড়তে শুরু করে ক্রোয়েশিয়ার ডিফেন্সে। ৫৮ মিনিটে লিয়াওয়ের শট পোস্টে লেগে ফিরে আসে। ঠিক ২ মিনিট পরেই রোনাল্ডো ক্রোয়েশিয়ার গোলরক্ষককে প্রায় একা পেয়ে গোল করেন। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায় তাঁর গোল। প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের থেকে রোনাল্ডোর পা পিছিয়ে থাকলেও তাঁর শরীরের উপরের অংশ বেরিয়ে ছিল।
গোল বাতিল হলেও পর্তুগালকে আটকে রাখা যায়নি বেশিক্ষণ। রোনাল্ডোদের একের পর এক আক্রমণ চাপে ফেলে দেয় ক্রোয়েশিয়ার রক্ষণকে। ৬৮ মিনিটে ক্রোয়েশিয়ার এক ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করেন রেনাতো ভেগাকে। পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে ভুল করেননি সিআর সেভেন। দলকে সমতায় ফেরালেও রোনাল্ডোর খেলার মধ্যে এ দিন পরিচিত ছন্দ খুঁজে পাওয়া যায়নি। ৮১ মিনিটে তাঁকে তুলে নিয়ে রুবেন নেভেসকে নামান পর্তুগিজ কোচ। তবে এর আগেই এগিয়ে যাওয়া সুযোগ পেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। ৭৫ মিনিটে মাতেয়ো কোভাচিচ প্রায় মাঝমাঠ থেকে একক প্রচেষ্টা বল নিয়ে ঢুকে যান পর্তুগালের বক্সে। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। ৮৫ মিনিটে আবার এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া। সুচিচের গোল বাতিল হয়ে যায় অফসাইডের জন্য। এ ক্ষেত্রেও তাঁর শরীরের উপরের অংশ প্রতিপক্ষ ডিফেন্ডারের থেকে সামান্য এগিয়ে ছিল।
আরও পড়ুন:
যখন মনে হচ্ছে, খেলা অতিরিক্ত সময়ে গড়াবে তখনই পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গন্সালো রামোস। সংযুক্ত সময়ে লিয়াওয়ের কাছ থেকে বক্সের মধ্যে বল পান। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ঘাড়ে নিয়েই গোল করেন রামোস। এই গোলের পর সকলেই প্রায় ধরে নিয়েছিলেন ক্রোয়েশিয়ার আর কোনও সুযোগ নেই। কিন্তু নাটকের বাকি ছিল তখনও। খেলার একদম শেষ মুহূর্তে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। উল্লাসে মেতে ওঠেন মদ্রিচেরা। রোনাল্ডোর মুখে নেমে আসে হতাশা। কিন্তু অফসাইডের জন্য এই গোলও বাতিল হয়ে যায়। রেনাতো ভেগার মাথায় লাগার পর বল পান পেরিসিচি। তিনি সে সময় অফসাইডেই ছিলেন। নিজে গোল করতে না পারলেও এক সতীর্থকে বল বাড়িয়ে দেন। তিনি গোল করেন। তা-ও গোল না দিয়ে অফলসাইড দেওয়া হয়। ‘ভার’-এর বিশ্লেষণ ভেগা ইচ্ছাকৃত বল স্পর্শ করেননি। ক্রোয়েশিয়ারই এক ফুটবলারের হেড তাঁর মাথায় লেগে পেরিসিচের কাছে যায়। তাই অফসাইড। তবে এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৯:৪৪
আর্জেন্টিনার ম্যাচ নয়, তবু মেসির দেশের জার্সি পরে অন্য ম্যাচ দেখতে গেলেন যশস্বী, জানিয়ে দিলেন নিজের পছন্দের দল -
১৮:৪২
বিশ্বকাপ থেকে বিদায় নিতেই গোলমাল সেনেগাল দলে! কোচেরা বিদায় না নিলে আর জাতীয় দলের হয়ে খেলবেন না ফুটবলার -
১৪:৫৭
বিশ্বকাপে ভার-বিতর্ক থামার নাম নেই, এ বার কি প্রযুক্তির শিকার সেনেগাল? রেফারির সিদ্ধান্ত মানতে পারছে না আফ্রিকার দেশ -
১১:১৯
মেসি, রোনাল্ডোর সঙ্গে তুলনা! এমবাপের রেকর্ড ভেঙে মুখ খুললেন হ্যারি কেন -
০৯:৩৩
বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্স! এই দলকে রুখবে কে? একের পর এক প্রতিপক্ষকে গুঁড়িয়ে কী ভাবে এগোচ্ছেন এমবাপেরা