বুধবার রাতে বেলজিয়ামের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন সেনেগাল। তার কয়েক ঘণ্টা পরেই গোলমাল শুরু হয়ে গেল সেই দলে। কোচেদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন পাপে গিউয়ে। জানিয়েছেন, এখনকার কোচ এবং টেকনিক্যাল স্টাফদের সরানো না হলে তিনি আর সেনেগালের জার্সিতে নামবেন না।
বুধবার ম্যাচ শেষ হওয়ার পর নিজের সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গিউয়ে। তিনি লিখেছেন, “বিদায় নেওয়ার ব্যাপারে আরও কিছু কথা ফিরে এসে আপনাদের বলব। কিন্তু আজ ঘোষণা করতে চাই, যত দিন এই টেকনিক্যাল স্টাফেরা রয়েছে, তত দিন জাতীয় দলের থেকে বিরতি নিচ্ছি।”
দলের কার সঙ্গে ঠিক কী হয়েছে তা অবশ্য স্পষ্ট হয়নি। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তাঁর আসল ক্ষোভ কোচ পাপে চাওয়ের বিরুদ্ধে কি না তা বোঝা যাচ্ছে না। ইরাক ম্যাচে তাঁকে শুরু থেকে নামাননি সেনেগালের কোচ। সেই ম্যাচে পরিবর্ত হিসাবে নেমে দু’টি গোল করেছিলেন গিউয়ে। বেলজিয়ামের বিরুদ্ধে ৬৬ মিনিটে মাঠে নামেন।
হাবিব দিয়ারা এবং ইসমাইলা সারের গোলের ২-০ এগিয়ে গিয়েছিল সেনেগাল। কিন্তু রোমেলু লুকাকু এবং ইউরি টিয়েলেম্যান্স গোল করে সমতা ফেরান। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে তিয়েলেম্যান্সের পেনাল্টি থেকে করা গোলে জেতে বেলজিয়াম।
আরও পড়ুন:
কেন গিউয়েকে আগে তুলে নেওয়া হয়েছে সেই প্রশ্নের জবাব কোচ চাও জানিয়েছিলেন, গিউয়ে ক্লান্ত ছিলেন বলেই তাঁকে মাঠে রাখেননি। যদিও মিক্সড জ়োনে এ কথা অস্বীকার করেন গিউয়ে। বলেন, “শারীরিক ভাবে ভাল জায়গায় ছিলাম। কোচ নিজের পছন্দ অনুযায়ী কাজ করেছেন। সেটাকে সমীহ করতে হবে। কোচকে এই প্রশ্ন করুন। ওঁর থেকেই উত্তর পাবেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৯:৪৪
আর্জেন্টিনার ম্যাচ নয়, তবু মেসির দেশের জার্সি পরে অন্য ম্যাচ দেখতে গেলেন যশস্বী, জানিয়ে দিলেন নিজের পছন্দের দল -
১৪:৫৭
বিশ্বকাপে ভার-বিতর্ক থামার নাম নেই, এ বার কি প্রযুক্তির শিকার সেনেগাল? রেফারির সিদ্ধান্ত মানতে পারছে না আফ্রিকার দেশ -
১১:১৯
মেসি, রোনাল্ডোর সঙ্গে তুলনা! এমবাপের রেকর্ড ভেঙে মুখ খুললেন হ্যারি কেন -
০৯:৩৩
বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্স! এই দলকে রুখবে কে? একের পর এক প্রতিপক্ষকে গুঁড়িয়ে কী ভাবে এগোচ্ছেন এমবাপেরা -
০৮:৩৩
সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ! ক্ষমা চেয়ে চলে গেলেন দেশে ফেরার বিমান ধরতে