আর্জেন্টিনার নয়, ছিল ফ্রান্সের সঙ্গে সুইডেনের ম্যাচ। তবু নিজের আবেগকে দূরে সরিয়ে রাখবেন কেন? তাই লিয়োনেল মেসির দেশের আর্জেন্টিনার জার্সি পরেই বিশ্বকাপের সেই ম্যাচ দেখতে চলে গেলেন ভারতের ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। সেই ছবিও পোস্ট করেছেন সমাজমাধ্যমে।
বরাবরই যশস্বীর ইচ্ছা ছিল ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা। অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে পেরে আপ্লুত ভারতের ক্রিকেটার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফ্রান্স বনাম সুইডেনের ম্যাচটি দেখেছেন তিনি। ম্যাচ দেখার পুরো অভিজ্ঞতাই ভিডিয়োর মাধ্যমে ভাগ করে নিয়েছেন।
যশস্বীকে দেখা গিয়েছে বাকি সমর্থকদের মতোই স্টেডিয়ামগামী রাস্তা ধরে হেঁটে যেতে। এর পর ম্যাচের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো করেছেন। ফ্রান্সের ফুটবলারেরা গোলের উৎসব করেছেন যশস্বীর আসনের কাছে এসে। শুধু যশস্বীই নয়, আরও কয়েক জন সমর্থককে মেসির জার্সি পরে ম্যাচ দেখতে দেখা গিয়েছে।
আরও পড়ুন:
আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে শেষ বার মাঠে দেখা গিয়েছিল যশস্বীকে। শতরানও করেছিলেন। তবু ইংল্যান্ড সিরিজ়ের দলে জায়গা হয়নি তাঁর। তা নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। ফাঁকা সময়টা তাই কাজে লাগাচ্ছেন যশস্বী। আমেরিকা গিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখে এলেন। আগামী নভেম্বরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ় খেলবে ভারত। সেখানে আবার দেখা যাবে যশস্বীকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৮:৪২
বিশ্বকাপ থেকে বিদায় নিতেই গোলমাল সেনেগাল দলে! কোচেরা বিদায় না নিলে আর জাতীয় দলের হয়ে খেলবেন না ফুটবলার -
১৪:৫৭
বিশ্বকাপে ভার-বিতর্ক থামার নাম নেই, এ বার কি প্রযুক্তির শিকার সেনেগাল? রেফারির সিদ্ধান্ত মানতে পারছে না আফ্রিকার দেশ -
১১:১৯
মেসি, রোনাল্ডোর সঙ্গে তুলনা! এমবাপের রেকর্ড ভেঙে মুখ খুললেন হ্যারি কেন -
০৯:৩৩
বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্স! এই দলকে রুখবে কে? একের পর এক প্রতিপক্ষকে গুঁড়িয়ে কী ভাবে এগোচ্ছেন এমবাপেরা -
০৮:৩৩
সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ! ক্ষমা চেয়ে চলে গেলেন দেশে ফেরার বিমান ধরতে