Advertisement
E-Paper

‘বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে’, সম্বন্ধ করে বিয়ে করতে চলেছেন মৃণাল ঠাকুর? পাত্র কেমন?

সম্প্রতি ধনুষের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ায়। এমনকি, বিয়ের গুঞ্জনও ছ়ড়িয়েছিল। এর মধ্যেই বিয়ে নিয়ে কী মন্তব্য করলেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯
মৃণাল ঠাকুর সম্বন্ধ করে বিয়ে করছেন?

মৃণাল ঠাকুর সম্বন্ধ করে বিয়ে করছেন? ছবি: সংগৃহীত।

বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে মৃণাল ঠাকুরকে! তবে কি সম্বন্ধ করে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী? সম্প্রতি ধনুষের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ায়। এমনকি, বিয়ের গুঞ্জনও ছ়ড়িয়েছিল। এর মধ্যেই বিয়ে নিয়ে কী মন্তব্য করলেন অভিনেত্রী?

‘দো দিওয়ানে সেহের মে’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত মৃণাল। সেখানেই উঠে আসছে বিয়ে ও প্রেম নিয়ে নানা বিষয়। অভিনেত্রী জানান, তিনি কবে বিয়ে করছেন, এই প্রশ্ন বার বার তাঁর পরিবারের তরফেই করা হচ্ছে। রোজের আলোচনা হয়ে দাঁড়িয়েছে নাকি এই বিষয়টাই। মৃণাল বলেন, “কালই বাবা আমাকে বলল, ‘এ বার তোমাকে বিয়ে করে থিতু হতে হবে।’ আমি তখন বাবাকে বলি, ‘তুমি বরং তোমার বোনকে বলো, তোমার মেয়ের জন্য একটা ভাল ছেলে খুঁজে দিতে।’ বাবা নিজেই তখন আমাকে প্রশ্ন করল, ‘পাত্র কোথায়?’ আমিও পাল্টা বাবাকে বলি, ‘হ্যাঁ ঠিক, পাত্র কোথায়?’ এই মুহূর্তে এটা বোধহয় সব বাড়িরই সমস্যা।”

এর পরেই মৃণাল জানান, তিনি সম্বন্ধ করে বিয়েকে মোটেই ভয় পান না। হাসতে হাসতেই তিনি বলেন, “আমি সম্বন্ধ করে বিয়েতে ভয় পাই না একেবারেই। কিন্তু কারও সঙ্গেই মেলে না তো!” এর পরেই বিয়ে নিয়ে তিনি বলেন, “বিয়ে করতে হবে বলে করে ফেললাম, এমনটা হয় না। এটা আমি জানি। আগে বিয়েতে, বাবা-মা পরিচয় করিয়ে দিতেন সঙ্গীর সঙ্গে। এখন তো বন্ধুরাও সঙ্গী খোঁজায় সাহায্য করে। সেটাও তো এক প্রকার সম্বন্ধ করেই বিয়ে। দুটো মানুষের মধ্যে সংযোগ গড়ে উঠছে কি না, সেটাই শেষপর্যন্ত দেখার। তা ছাড়া কোনও কিছুতেই কিছু যায় আসে না।”

তবে বিয়ের ক্ষেত্রে পরিবারের বড় ভূমিকা থাকে। তাঁর কথায়, “অবশ্যই পাত্রপাত্রীর মধ্যে মিল হওয়া জরুরি। তবে পরিবারের মধ্যেও মিল হওয়া দরকার। সকলে রাজি হলে, অসুবিধা কোথায়?”

Mrunal Thakur Dhanush
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy