Advertisement
E-Paper

মীরা অতীত, আর্য-অপর্ণার জীবনে নতুন খলনায়িকা! ‘চিরদিনই তুমি যে আমার’-এ নতুন চরিত্রে কোন অভিনেত্রী?

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই চরিত্রে আগে নাকি অভিনয়ের কথা ছিল অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ের। এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে স্নেহা জানিয়েছেন, বেশ কিছু কারণে তাঁর এই কাজটা করা হচ্ছে না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৬

ছবি: সংগৃহীত।

বিভিন্ন কারণে বার বার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। গল্পের মোড় ঘুরেছে অন্য দিকে। নতুন নায়িকা শিরিন পালের আগমনের পরে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। এ বার খলনায়িকা হিসাবে দেখা যাবে অভিনেত্রী নবনীতা মালাকারকে। দুই জন্মের কাহিনির মিশেলে কী ভাবে দেখা যাবে অভিনেত্রীকে?

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই চরিত্রে আগে নাকি অভিনয়ের কথা ছিল অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে স্নেহা জানিয়েছেন, বেশ কিছু কারণে তাঁর এই কাজটা করা হচ্ছে না। তবে এই প্রেক্ষিতে নবনীতা বলেন, “আমি সত্যিই জানতাম না স্নেহাদির করার কথা ছিল। সেটে গিয়ে জানতে পারি।”

এর আগেও তাঁকে নেতিবাচক চরিত্রে দেখেছে দর্শক। তিনি নিজে কি খলনায়িকার চরিত্রে অভিনয় উপভোগ করেন? নবনীতা যোগ করলেন, “কাজ, অভিনয় বলতে আমি পাগল। এটা ঠিক নেতিবাচক চরিত্রে অভিনয় করলে আমার মনের উপর একটা চাপ পড়ে। আসলে মানুষটা তো আদপে একেবারেই নেগেটিভ নই। ইতিবাচক চরিত্রেও আগে দেখেছে আমাকে সবাই। উপভোগ করি কি করি না, সেই বিতর্কে গিয়ে লাভ নেই। তবে আমি প্রতিনিয়ত কাজ করে যেতে চাই।” এর আগে নবনীতাকে দর্শক দেখেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। এই নতুন গল্পে অপর্ণা-আর্য বনাম তাঁর লড়াই দর্শকের কতটা পছন্দ হয় সেটাই দেখার।

Chirodini Tumi Je Amar Jeetu Kamal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy