Advertisement
E-Paper

‘শট কাটলেই ভিডিয়ো কল করে’, বিয়ের পরেই শুটিংয়ে ব্যস্ত শুভ্রজিৎ, নতুন বৌ প্রিয়াঙ্কা কী ভাবে সামলাচ্ছেন সংসার?

আইনি বিয়ে সারার পর থেকেই প্রিয়াঙ্কা এবং শুভ্রজিৎ একসঙ্গে থাকেন। তাই কলকাতার বাড়িতে যে খুব বেশি পার্থক্য বুঝতে পারছেন অভিনেত্রী, তা নয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৮
অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র নতুন সংসার কী করে সামলাচ্ছেন?

অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র নতুন সংসার কী করে সামলাচ্ছেন? ছবি: সংগৃহীত।

এখনও এক মাসও হয়নি বিয়ে হয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র এবং অভিনেতা শুভ্রজিৎ সাহার। শিলিগুড়ির ছেলে শুভ্রজিৎ। বিয়ের পরে বৌভাতের অনুষ্ঠান সেখানেই হয়েছে। সেখান থেকে কলকাতায় এসে এক দিন পরেই শুটিংয়ে ফিরেছেন নায়ক। আর নায়িকা আপাতত কয়েক দিনের বিশ্রামে। বিয়ের পরে নতুন সংসার কী ভাবে গোছাচ্ছেন প্রিয়াঙ্কা?

আইনি বিয়ে সারার পর থেকেই তাঁরা একসঙ্গে থাকেন। তাই কলকাতার বাড়িতে যে খুব বেশি পার্থক্য বুঝতে পারছেন অভিনেত্রী, তা নয়। প্রিয়াঙ্কা বললেন, “বরং শিলিগুড়িতে গিয়ে নতুন বৌ বিষয়টা অনুভব করতে পেরেছি। সবাই নজরে নজরে রেখেছেন যাতে আমার কোনও সমস্যা না হয়। কলকাতার বাড়িতে তো আমি-শুভ্রজিৎ একাই থাকি। একটাই পার্থক্য হয়েছে এখন, হাতে শাঁখা-পলা আর সিঁথিতে সিঁদুর পরছি। বৌভাতের পরের দিনই ট্রেন ধরে কলকাতায় ফিরতে হয়েছে আমাদের, কারণ ওর শুটিং শুরু হয়ে গিয়েছিল।”

‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের মাধ্যমে নতুন ভাবে ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা শুভ্রজিৎ। প্রিয়াঙ্কা বললেন, “ও শুটিংয়ে গেলেও আমি একেবারেই একাকিত্ব অনুভব করি না। কারণ, ও এক মিনিটও আমাকে একা হওয়ার সুযোগ দেয় না। শুভ্রজিৎ শুটিংয়ে চলে গেলে আমার শরীরচর্চা তো আছেই। এ ছাড়াও শুটিংয়ে শট কাটলেই শুভ্রজিৎ ‘ভিডিয়ো কল’ করে। আপনার সঙ্গে কথা বলছি এখন, এর মধ্যেই সাত বার ফোন করে ফেলেছে। হয় ভিডিয়ো কল, না হলে এমনি ফোন করতেই থাকে। ফলে আমার কখনও নিজেকে একা মনেই হয় না।” কবে নতুন কাজ শুরু করবেন প্রিয়াঙ্কা? অভিনেত্রী জানিয়েছেন, শীঘ্রই নতুন ভাবে ফিরবেন। শুধু ধারাবাহিক নয়, অনেক বড় ভাবে পর্দায় ফেরার পরিকল্পনা রয়েছে।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy