সমাজমাধ্যমে অমিতাভ বচ্চন যে খুবই সক্রিয়, এ কথা সকলের জানা। এক্স হ্যান্ডেলে অভিনেতা নিজের নানা অনুভূতি ভাগ করে নেন। সম্প্রতি অভিনেতার এক প্রতিক্রিয়া খুবই ভাবাচ্ছে তাঁর অনুরাগীদের। বুধবার রাতে অভিনেতা আচমকাই লেখেন, “চুপ”। তার পর থেকেই বিভিন্ন মহলে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাই এই পোস্ট দেখে আরও বেশি করে চিন্তিত হয়ে উঠেছেন সবাই। প্রশ্নে জর্জরিত বিগ বি। কেন এত বিরক্ত হলেন অমিতাভ? এই লেখা কি ব্যক্তিগত সমস্যার বহিঃপ্রকাশ? না কি অন্য কোনও কারণে রেগে গেলেন তিনি? নির্দিষ্ট কারও উপরে কি বিরক্তি তাঁর?
আরও পড়ুন:
অভিনেতার ওই লেখা দেখে কেউ মন্তব্য করেছেন, “আপনি আপনার মনের কথা বলুন স্যর, সবাই চুপ থাকবে।” আবার কেউ লিখেছেন, “কিছু কি সমস্যা হয়েছে, আচমকা কেন এমনটা লিখলেন আপনি?” আবার কেউ কেউ লিখেছেন, “আপনি কি কোনও সমস্যায় পড়েছেন? শুধু এটুকু লিখে নিজে চুপ করে যাবেন না।” এর পরে অবশ্য বিগ বি আর কিছু লেখেননি।
তবে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট যে তিনি প্রথম বার করেছেন, তা নয়। এর আগেও একাধিক বার এই ধরনের লেখা দেখা গিয়েছে তাঁর এক্স হ্যান্ডেলে। এক বার তিনি লিখেছিলেন, ‘শান্ত হও’। সেই সময় অভিনেতার পরিবারের অন্দরের অনেক ঝামেলার কথাই বার বার প্রকাশ্যে আসছিল। তার পরে অভিনেতার এমন বার্তা সবাইকে ভাবায়। এ বার অভিনেতার এমন কড়া লেখা পড়ে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টায় অনেকে। তবে কি বচ্চন পরিবারের অন্দরে নতুন সমস্যা তৈরি হল? তারই বহিঃপ্রকাশ এই ভাবে করলেন বিগ বি!