Advertisement
E-Paper

ছোটপর্দায় পুনর্জন্মের গল্প কি বুঝতে অসুবিধা হচ্ছে দর্শকের? টিআরপির লড়াই নিয়ে কী বললেন পল্লবী?

পল্লবীর প্রথম ধারাবাহিক ‘কে আপন কে পর’। সেই কাহিনি সম্প্রচারিত হয়েছিল প্রায় চার বছরের বেশি সময় ধরে। তার পরে তিনি অভিনয় করেছিলেন ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২০
টিআরপির লড়াই নিয়ে কী বললেন অভিনেত্রী পল্লবী শর্মা?

টিআরপির লড়াই নিয়ে কী বললেন অভিনেত্রী পল্লবী শর্মা? ছবি: সংগৃহীত।

তাঁর ঝুলিতে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। এই মুহূর্তে অভিনেত্রী পল্লবী শর্মাকে দর্শক দেখছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। যে গল্পের কেন্দ্রবিন্দুতে পুর্নজন্ম। প্রায় আড়াই মাস হল শুরু হয়েছে এই নতুন কাহিনি। কিন্তু এখনও এই ধারাবাহিক সে ভাবে প্রভাব ফেলতে পারেনি টিআরপি-তে। সেটা কি ভাবাচ্ছে অভিনেত্রীকে?

পল্লবীর প্রথম ধারাবাহিক ‘কে আপন কে পর’। সেই কাহিনি সম্প্রচারিত হয়েছিল প্রায় চার বছরের বেশি সময় ধরে। তার পরে তিনি অভিনয় করেছিলেন ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে। সেই কাহিনিও বহু দিন ধরে সম্প্রচারিত হয়। নতুন কাহিনির ক্ষেত্রে কি তা হলে দর্শকের গল্প বুঝতে কোনও অসুবিধা হচ্ছে? এই প্রেক্ষিতে অভিনেত্রী পল্লবী বললেন, “এই গল্পে শাশুড়ি-বৌমার ঝামেলা নেই। না আছে ত্রিকোণ প্রেমের গল্প। আমারই চার ধরনের চরিত্র। দুই জন্মের গল্পের মিশেল দেখানো হচ্ছে। বলা যেতে পারে এটা একটা পরীক্ষামূলক ধারাবাহিক। যার মাধ্যমে গল্পের ধরন বদলানোর চেষ্টা হচ্ছে। জানি না, দর্শকের একটু কি বুঝতে অসুবিধা হচ্ছে? আসলে আমরা অনেক সময় তো বাড়ির কাজ করতে করতেও ধারাবাহিক দেখি। এ ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে দেখলে পুরোটা পরিষ্কার হবে।”

কিন্তু এত কিছুর উপরেও রয়েছে টিআরপি, এ কথা সব সময় মানেন অভিনেত্রী। পল্লবীর কথায়, “টিআরপি তো সত্যিই সব কিছুর উপরে। ওটা দরকার। কিন্তু তার পরেও বলব এটা আমাদের হাতে নেই। আমার দায়িত্ব দর্শকের কাছে আমার চরিত্রকে বাস্তবায়িত করে তোলা। আমি সেই চেষ্টা করব। কিন্তু টিআরপি-র ওঠাপড়া তো আমার হাতে নেই।” তাই ঝুলিতে হিট ধারাবাহিক থাকার পরেও এই হিসাবের অঙ্ক ধরা অভিনেত্রীর পক্ষে কঠিন। তিনি বরং নিজের সৃজনশীলতার দিকে বেশি নজর দিতে চান।

Actress Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy