Advertisement
E-Paper

‘সফল মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে পড়েন, তখনই পরজীবীর প্রবেশ’! তৃষাকেই কি কটাক্ষ সুচিত্রার?

মঞ্চে মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেন বিজয় থলপতি। নীচে খুশিতে ডগমগ তৃষা কৃষ্ণন। আজ তাঁর বিশেষ সাজ! তাঁকেই কটাক্ষে বিঁধলেন গায়িকা সুচিত্রা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১২:৩১
তৃষা কৃষ্ণনকে নিয়ে ক্ষুব্ধ সুচিত্রা।

তৃষা কৃষ্ণনকে নিয়ে ক্ষুব্ধ সুচিত্রা। ছবি: সংগৃহীত।

তিনি তৃষা কৃষ্ণনকে একেবারেই পছন্দ করেন না, বিস্ফোরক দক্ষিণী গায়িকা সুচিত্রা! তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর আলোচিত ‘প্রেমিকা’কে কটাক্ষ করলেন ‘পরজীবী’ বলে। দাবি, বিশিষ্টরা যখন বিচ্ছিন্ন হয়ে পড়েন, তখনই তাঁদের জীবনে ‘পরজীবী’র আগমন ঘটে।

সংবাদমাধ্যমে নিজের মতামত দিয়ে গিয়ে সুচিত্রার বক্তব্য, “আমি তৃষাকে একেবারেই পছন্দ করি না। আমি এটা প্রকাশ্যেই বলব এবং আমার এই বক্তব্য কোনও ভাবেই প্রভাবিত হবে না। আমি বিজয়কে খুব পছন্দ করি। আমি কোনও পক্ষ না নিয়ে সততার সঙ্গে আমার মতামত জানালাম।”

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তৃষার বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ উগরে দিয়েছেন সুচিত্রা। তৃষাকে ‘সুযোগসন্ধানী’ও বলেছেন তিনি। গায়িকার মতে, বিজয় বিধানসভা নির্বাচন জিতেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। তাই-ই নাকি অভিনেত্রী তাঁর সঙ্গে রয়েছেন। প্রসঙ্গত, এ বারের বিধানসভা নির্বাচনে ‘বিজয় ঝড়’-এ বিপর্যস্ত তামিলনাড়ুর বাকি রাজনৈতিক দল। রবিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন দক্ষিণী তারকা। সেখানে উপস্থিত ছিলেন তৃষা। তাঁর স্নিগ্ধ সাজ এ দিন সকলের নজর কেড়েছে।

এর পরেই তৃষাকে ‘পরজীবী’ বলেন সুচিত্রা। তাঁর কথায়, “সফল মানুষেরা যখন বিচ্ছিন্ন হয়ে পড়েন, তখন তাঁদের জীবনে পরজীবীদের প্রবেশের প্রবণতা দেখা যায়। বিজয় তাঁর মা-বাবা এবং স্ত্রীর থেকে দূরে সরে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তিনি একা, এমন পরিস্থিতিতে রাজনীতিতে এসেছেন। এখন অন্য কারও থেকে তাঁর বেশি প্রয়োজন তাঁর বাবা চন্দ্রশেখরকে। যিনি তাঁকে রাজনৈতিক পথে সঠিক ভাবে চালিত করতে পারবেন।” গায়িকার আশঙ্কা, বাবাকে পাশে না পেলে, তাঁর পরামর্শ না নিলে, বিজয় রাজনীতিতে কিছুই অর্জন করতে পারবেন না।

Vijay Thalapathy Trisha Krishnan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy