Advertisement
E-Paper

গরমে চুল পড়ার সমস্যা কমবে, চুলের জেল্লাও ফিরবে, ঘরোয়া তিন প্যাকেই হবে মুশকিল আসান

চুলের জেল্লা ধরে রাখতে সব সময় বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না। ঘরে বসেই যত্ন নেওয়া যায়। ঘরে তৈরি প্যাক দিয়েই চুলের যত্ন নিতে পারেন ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৭:০৮
কোন কোন প্যাক ব্যবহারে গরমে চুলের জেল্লা ফিরবে?

কোন কোন প্যাক ব্যবহারে গরমে চুলের জেল্লা ফিরবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

চুলের যত্ন নেওয়া সহজ নয়। যত্ন নিয়েও চুলের হাল ফেরাতে পারেন না অনেকেই। তা ছাড়া ধুলো, দূষণ, আর সঠিক যত্নের অভাবে চুল ক্রমশ রুক্ষ হতে থাকে। বাজারচলতি প্রসাধনী ব‍্যবহার করে অনেক সময় কোনও লাভ হয় না। গরমের দিনে চুল পড়ার সমস্যা আরও বাড়ে। চুল রুক্ষ ও নির্জীব হয়ে পড়ে। এ সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু টোটকা।

শশার প্যাক

শসা কুচি আর অলিভ অয়েল মিক্সিতে দিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এ বার গরম জলে তোয়ালে ভিজিয়ে ভাল করে চেপে সেই তোয়ালে চুলে পেঁচিয়ে স্টিম নিন। মিনিট দশেক পর ভেজা চুলে ভাল করে শসার মাস্কটি ব্যবহার করুন। মিনিট পনেরো পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

দই, মধু ও ডিমের মাস্ক

দই যেমন কন্ডিশনার হিসেবে উপকারী, তেমনই চুলের গোড়া মজবুত করে চুল পড়া রুখতে পারে ডিম। রুক্ষ চুল ময়েশ্চারাইজ় করার কাজে কার্যকর মধু। একটা ডিম ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে ৬ চামচ দই ও ২ চা চামচ মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন। এই মাস্ক চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

জবা ও আমলকির তেল

রাতে আমলকি তেল ও জবা ফুল একসঙ্গে ফুটিয়ে সেই তেল দিয়ে সারা মাথায় মালিশ করুন। পর দিন সকালবেলা ১০০ গ্রাম মেথি গুঁড়ো, ২০ গ্রাম আমলা গুঁড়ো, ২০ গ্রাম শিকাকাই গুঁড়ো ও মেহন্দি পাতা গুঁড়ো এবং পরিমাণ মতো টক দই মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। প্যাকটি আধ ঘণ্টা রেখে ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাক সপ্তাহে দু’বার লাগাতে পারলেই ফিরবে চুলের জেল্লা।

Summer Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy