গত বছরের মে-জুন মাস থেকেই অসুস্থ অভিনেত্রী দীপিকা কক্কড়। যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়েছিল ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর। হাসপাতালে ভর্তি হয়ে টেনিস বলের আকারের টিউমার বাদ দিয়েছিলেন চিকিৎসকেরা। তার পর থেকে ঘন ঘন অসুস্থতার খবর শোনা গিয়েছে। এই ভাল থাকেন তো পরক্ষণেই খবর আসে যে, শরীর ভাল নেই তাঁর। এ বার দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম সকলকে তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করার অনুরোধ জানালেন। পরিবারে নতুন বিপদ। কী হয়েছে?
আরও পড়ুন:
সম্প্রতি নিজের সমাজমাধ্যমে শোয়েব জানান যে, তাঁর বাবা গুরুতর অসুস্থ। ২০২১ সালে দীপিকার শ্বশুরের স্ট্রোক হয়। এর পরে একটা লম্বা সময় ধরে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। সম্প্রতি আবার তাঁর স্ট্রোক হয়েছে। এই মুহূর্তে অভিনেতার বাবাকে আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে। শোয়েবের কথায়, ‘‘আপনাদের সকলের প্রার্থনা চাই। বাবার আবার স্ট্রোক হয়েছে। হাসপাতালে ভর্তি। চিকিৎসকেরা জানিয়েছেন যে, ২৪ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাবে না। অবস্থা বেশ সঙ্কটজনক বাবার।’’
নিজের সেরে ওঠার সব ক’টি ধাপই দীপিকা তুলে ধরেন ভ্লগে। সেখানে তাঁর শ্বশুরমশাইকে একাধিক বার দেখা গিয়েছে। তারই মাঝে ঘটে গেল অন্য বিপদ।