Advertisement
E-Paper

অসুস্থতার জন্য কর্মবিরতি নিয়েছেন সামান্থা, জানেন ছ’মাসে কত কোটি টাকা ক্ষতি হবে নায়িকার?

অনেক দিন ধরেই অসুস্থ সামান্থা রুথ প্রভু। সুস্থ হয়ে উঠতে চান তাড়াতাড়ি। তাই ছ’মাস কোনও কাজ করবেন না। ফলে কত টাকা ক্ষতি হবে নায়িকার?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১১:০১
Samantha Ruth Prabhu condition

সামান্থা রুথ প্রভু। —ফাইল চিত্র।

তেলুগু, তামিল, হিন্দি— তিনটি ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছিলেন সামান্থা রুথ প্রভু। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য ছ’মাসের ছুটি নিয়েছেন অভিনেত্রী। সিরিজ় এবং সিনেমার সব কাজ শেষ করে আপাতত নিজের স্বাস্থ্যর দিকে নজর দিচ্ছেন সামান্থা। তাই আগামী ছ’মাস কোনও কাজ করবেন না। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, হিসাব কষে দেখা গিয়েছে এই ছ’মাসের বিরতির জন্য বহু কোটি টাকা ক্ষতি হবে অভিনেত্রীর। কিন্তু তার পরেও হিন্দি, তামিল, তেলুগু ছবির কোনও কাজেই তিনি এই মুহূর্তে সই করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তা-ই নয়, বেশ কিছু ছবির জন্য নায়িকা অগ্রিম নিয়েছিলেন। প্রযোজকদের সব অগ্রিম টাকাই ফেরত দিয়ে দিয়েছেন সামান্থা।

ছবিপিছু নায়িকার পারিশ্রমিক সাড়ে তিন কোটি থেকে চার কোটি টাকা। হিসাব বলছে এই ছ’মাসে প্রায় ১২ কোটি টাকা ক্ষতি হতে পারে সামান্থার। যদিও আর্থিক ক্ষতির থেকেও নিজের শারীরিক অসুস্থতা নিয়েই এখন বেশি চিন্তিত নায়িকা। বেশ অনেক দিন হল মায়োসাইটিস বা পেশিপ্রদাহ রোগ নিয়ে ভুগছেন তিনি। যদিও এত কিছুর মাঝে কাজের প্রতি দায়বদ্ধতা থাকায় প্রায় বিনা ছুটিতেই একসঙ্গে একটি ছবি ও একটি সিরিজ়ের কাজ চালিয়ে গিয়েছেন।

যদিও এর মধ্যেই মুম্বই বিমানবন্দরে দেখা মিলেছে অভিনেত্রীর। মুখ ঢাকা মাস্কে, অতি সাধারণ পোশাকেই মায়ানগরীতে দেখা গিয়েছিল তাঁকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রোগের চিকিৎসা করাতে আমেরিকায় যাবেন। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্যে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চান তিনি।

সামান্থার ঝুলিতে ছিল একগুচ্ছ কাজ। তার মধ্যে দুটি কাজের শুটিং শেষ। এক, মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ় ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করেছেন অভিনেত্রী। ওই সিরিজ়ে তাঁর বিপরীতে রয়েছেন বলিউড তারকা বরুণ ধওয়ান। এই প্রথম এত বড় মাপের আন্তর্জাতিক প্রজেক্টের অংশ হতে চলেছেন সামান্থা। দুই, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তেলুগু ছবি ‘খুশি’। এই ছবির শুটিংও শেষ করেছেন তিনি।

Samantha Ruth Prabhu Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy