Advertisement
E-Paper

শুটিং শুরু হয়েছে সাহেব-হিয়ার, নতুন জুটি কি টেক্কা দেবে ‘কথা-এভি’কে? কী বললেন সুস্মিতা?

বাস্তবে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-এর সম্পর্ক নিয়ে জোর আলোচনা। এর মাঝে নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন নায়ক। কী বললেন নায়িকা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৯:৪১
সাহেব-হিয়ার জুটি প্রসঙ্গে কী বললেন সুস্মিতা?

সাহেব-হিয়ার জুটি প্রসঙ্গে কী বললেন সুস্মিতা? ছবি: সংগৃহীত।

গোবরদেবী আর এভিকে মনে আছে? ছোটপর্দায় ঝগড়া দিয়েই শুরু হয়েছিল তাদের সম্পর্ক। তার পরে সেই সম্পর্ক গড়ায় প্রেম, বিয়ে অবধি। এক দিকে যেমন পর্দায় দুই চরিত্রের সমীকরণ দর্শকের নজর কেড়েছিল। আবার বাস্তবেও সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-এর সম্পর্ক নিয়ে জোর আলোচনা। এর মাঝে নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন নায়ক। হিয়ার সঙ্গে নায়কের নতুন সমীকরণ কি পুরনোকে টেক্কা দেবে?

যদিও এই বিষয়ে কোনও প্রতিযোগিতায় নামতে একেবারেই রাজি নন অভিনেত্রী সুস্মিতা। বরং, তিনি চান যেনএই জুটি আরও বেশি সফল হয়। সুস্মিতা বলেন, “প্রথম পর্ব দেখার জন্য খুব উদগ্রীব হয়ে রয়েছি। কথা-এভির সঙ্গে গঙ্গা-অর্জুনের কোনও প্রতিযোগিতা নেই। কারণ, দুটো বিষয়ই তো আলাদা। আমার কিন্তু দু’জনকে একসঙ্গে দেখতে ভালই লাগছে।”

প্রথম দিনের শুটিং কি দেখতে গিয়েছিলেন সুস্মিতা? না, তা সম্ভব হয়ে ওঠেনি, জানিয়েছেন সুস্মিতা। তিনি নিজে ব্যস্ত ছিলেন ওয়েব সিরিজ়ের শুটিং নিয়ে। শীঘ্রই নতুন ধারাবাহিকে নাকি দেখা যাবে অভিনেত্রীকে। যদিও এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ। ছোটপর্দায় ফেরা প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে চান না সুস্মিতা। আপাতত তিনি সাহেব এবং হিয়ার জুটিকে পর্দায় দেখতে আগ্রহী। সাহেবের সঙ্গে যেমন ঘনিষ্ঠতা রয়েছে তাঁর। অন্য দিকে আবার অভিনেত্রীর সঙ্গে হিয়ারও ভাল বন্ধুত্ব রয়েছে।

Tollywood Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy