Advertisement
E-Paper

অক্ষয়ের কোলে ‘অপকর্ম’ অদার! সেই ভাইরাল ভিডিয়ো নিয়ে এ বার কী বললেন অভিনেত্রী?

বছরখানেক আগেই অক্ষয় কুমারের সঙ্গে অদার একটি ভিডিয়ো ভাইরাল হয়। তবে কি সত্যিই নায়কের কোলে উঠে এমন কিছু ‘অশিষ্ট কাজ’ করেছিলেন তিনি, জানালেন অদা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৯:৫৬
Adah Sharma reply to her Viral Farting clip scene with akshay kumar

অক্ষয়ের কোলে উঠে কী এমন করেন অদা? ছবি: সংগৃহীত।

‘দ্য কেরল স্টোরি’র সাফল্যের পর থেকে অদা শর্মার কেরিয়ারের গতি বেড়েছে। বছরখানেক আগেই অক্ষয় কুমারের সঙ্গে অদার একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, শুটিংয়ের সময় অক্ষয় অদাকে কোলে নিতেই বাতকর্ম করে বসেন অভিনেত্রী! সঙ্গে সঙ্গে তাঁকে কোল থেকে নামিয়ে দেন অভিনেতা। এ বার সমাজমাধ্যমে অদাকে তাঁর বাতকর্মের ভিডিয়ো নিয়ে প্রশ্ন করেন এক অনুরাগী। তবে সত্যিই কি নায়কের কোলে উঠে এমন কিছু ‘অশিষ্ট কাজ’ করেছিলেন তিনি, জানালেন অদা।

সেই অনুরাগী সম্প্রতি অদাকে লেখেন, ‘‘আপনি দেখতে খুব সুন্দর! কিন্তু আপনি অক্ষয় কুমারের কোলে উঠে বায়ুত্যাগ করেছেন, এটা জঘন্য! কেন করলেন? ছিঃ, আমার এটা একদমই ভাল লাগছে না।’’

অদা বার্তাটি পড়ে উত্তরে বলেন, ‘‘দেখুন, ব্যাপারটা হল বৃহদন্ত্রে হজম না হওয়া খাবার একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পচে গেলে চাপের কারণে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং সালফারের মতো গ্যাস উৎপন্ন হয় এবং সেগুলো নির্গত হয়ে বায়ুত্যাগের মতো ঘটনা ঘটে।’’ তবে বায়ুত্যাগের সঙ্গে সৌন্দর্যকে না মেলানোর অনুরোধ করে বলেন, ‘‘দেখুন, আমরা জানি পুরুষমানুষেরা দারুণ, তাঁরা নায়ক। কিন্তু মহিলাদেরও বায়ুত্যাগের অধিকার আছে। আসলে বাতকর্মের সঙ্গে লিঙ্গবৈষম্য করবেন না।’’ আসলে ওই ভিডিয়োর সত্যতা নিয়ে সরাসরি কিছু না বললেও মজার ছলে উত্তর দিয়েছেন অভিনেত্রী।

Advertisement
Adah Sharma Akshay Kumar Fart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy