Advertisement
E-Paper

অদ্রিজার ‘মেয়ের’ শাশুড়ি হতে চান শ্রাবন্তী

মিয়া-বিবি রাজি না হওয়া পর্যন্ত কাজির কোনও বক্তব্য থাকতেই পারে না। তবে তাদের ‘ডেট ফিক্স’ করানোর মধ্যে তো অন্যায় নেই। তাই না? 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:২১
অদ্রিজা রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়

অদ্রিজা রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়

দুই মায়ের মধ্যে খুব ভাল সম্পর্ক। পরিবারের সম্মতিও রয়েছে। তা হলে আর সমস্যা কোথায়! কিন্তু এ যে একবিংশ শতাব্দী। মিয়া-বিবি রাজি না হওয়া পর্যন্ত কাজির কোনও বক্তব্য থাকতেই পারে না। তবে তাদের ‘ডেট ফিক্স’ করানোর মধ্যে তো অন্যায় নেই। তাই না?

তাঁদের কোকো আর কুকি-র দেখা করানোর পরিকল্পনা করেছেন দুই মা, অভিনেত্রী অদ্রিজা রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আনন্দবাজার ডিজিটালকে সে কথা জানালেন অদ্রিজা। নিজেদের সব পরিকল্পনার কথা খোলসা করলেন তিনি।

তাঁদের দুই সন্তান তো আর মানুষ নয়। সারমেয়। কুকির বয়স দশ মাস আর কোকোর বয়স দেড় বছর। তারা তো কথা বলে নিজেদের পছন্দ বোঝাতে পারবে না মায়েদের। তাদের লেজ নাড়ানো আর ছোটাছুটি দেখে, মনের কথা বুঝে নেবেন অদ্রিজা ও শ্রাবন্তী।

কুকি আর কোকো

কুকি আর কোকো

অদ্রিজা জানালেন, তাঁর কুকির প্রেমে পড়ার কয়েকটি স্পষ্ট উপসর্গ রয়েছে। যা দিয়ে তিনি বুঝতে পারবেন ওর মনের কথা। সেই মেয়ের যাঁকে অপছন্দ, তাঁর কাছাকাছি ঘেষে না। লেজ গুটিয়ে, মুখ ফিরিয়ে ভাল মতো বুঝিয়ে দেয় সে কথা। কিন্তু কাউকে ভালবেসে ফেললে, তাকে ছেড়ে থাকতে পারে না কুকি। ফলে এক দিকের সম্মতি স্পষ্টই বোঝা যাবে। বাকিটা বুঝতে হলে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। যে দিন তাঁদের দেখা করাবেন দুই মা।

প্রেমের সপ্তাহে শিৎজু জাতের দুই সারমেয়র ভালবাসার গল্প কোন দিকে গড়াবে, এখন তা নিয়েই চিন্তায় দুই অভিনেত্রী।

মায়েদের সঙ্গে কোকো আর কুকি

মায়েদের সঙ্গে কোকো আর কুকি

pet dogs Srabanti Chatterjee Adrija Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy