Advertisement
E-Paper

Bidisha Dey Majumdar: পল্লবীর পর এ বার রহস্যমৃত্যু মডেল বিদিশা দে মজুমদারের, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

নাগেরবাজারের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ। খবর পেয়েই ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ২২:১২

ছবি ফেসবুক

পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যুর পর এ বার এক মডেলের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিদিশা দে মজুমদারের দেহ। ২১ বছর বয়সি মডেল বিদিশা আত্মহত্যা করেছেন না কি তাঁর মৃ্ত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে নাগেরবাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বিদিশার দেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও।

পল্লবীর অস্বাভাবিক মৃত্যুর পর ফেসবুকে তা নিয়ে মন্তব্য করেছিলেন বিদিশা। বুধবার তাঁর রহস্যমৃত্যুর পর চর্চায় উঠে এল অভিনেত্রীর সেই ফেবসবুক পোস্ট। ফেসবুক পোস্টে বিদিশা লিখেছিলেন, ‘মানে কী এ সব’। ফেসবুকে পল্লবীর ছবি শেয়ার করে পোস্ট করেছিলেন বিদিশা। তাতে তিনি এ-ও লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’। ওই ঘটনার ১০ দিনের মধ্যেই নাগেরবাজারের ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হল। ইতিমধ্যেই বিদিশার দেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ। সেই ঘটনার ধোঁয়াসা কাটতে না কাটতেই ফের এক রহস্যমৃত্যু শহরে।

Pallavi Dey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy