Advertisement
E-Paper

দার্জিলিংয়ের গ্রামে, পাহাড়ের কোলে সব মনোমালিন্য দূর হল, ফের এক হলেন ইপ্সিতা আর অর্ণব!

জল্পনা ছিল, তাঁদের নাকি বিচ্ছেদ হয়েছে। ২০২২ সালের শেষে ইপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে অর্ণব বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হওয়ার কথা ছিল। কয়েক মাস পরে আচমকাই বদলে গেল সব কিছু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১১:৫২
Arnab Banerjee and Ipshita Mukherjee back together

পাহাড়ে মিটল সব ভুল বোঝাবুঝি, ফের এক হলেন অর্ণব-ইপ্সিতা! —ফাইল চিত্র।

তাঁদের এই ভাব, তো এই আড়ি! অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রামের পোস্ট অন্তত সেই আভাস দেয়। কয়েক মাস আগে অর্ণব এবং ইপ্সিতা মুখোপাধ্যায়ের বিচ্ছেদের খবর ঘিরে টলিপাড়ায় কম জল্পনা হয়নি। ২০২২ সালে আইনি মতে বিয়ে সারেন তাঁরা। কিন্তু তার পর নাকি তাঁদের সম্পর্কটা ঠিক ভাল যাচ্ছিল না। ডিসেম্বর মাসে সামাজিক বিয়ে করার পরিকল্পনাও ছিল ‘আলতা ফড়িং’ সিরিয়ালের ব্যাঙ্কবাবুর। কিন্তু আচমকাই নাকি সব কিছু ওলটপালট হয়ে যায়। কিন্তু এ নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি কেউ। ইপ্সিতাকে এই প্রশ্ন করা হলেও তিনি বার বার তা এড়িয়ে গিয়েছেন।

তবে বুধবার রাতে অর্ণবের এই পোস্ট দেখে রীতিমতো চমকে গিয়েছেন তাঁর অনুরাগীরা। বুধবার ইপ্সিতা পাহাড়ে ঘুরতে যাওয়ার ছবি দিয়েছিলেন। কিন্তু তখনও সবটাই ছিল গোপনে। ইপ্সিতা কি একা ঘুরতে যাচ্ছেন? তাঁর ভ্রমণের সঙ্গী কে? তা নিয়ে কৌতূহল কম ছিল না। পাহাড়ের কোলে হোটেলের বারান্দায় দাঁড়িয়েও এক মিষ্টি ছবি পোস্ট করেছিলেন নায়িকা। সেই ছবির নেপথ্যে আসলে কে ছিলেন সেই রহস্যই সামনে এল।

ইপ্সিতাকে ভালবাসার ছবি পোস্ট করলেন অর্ণব। সেই এক বারান্দা। সামনে কাছাকাছি দাঁড়িয়ে তাঁরা দুটিতে। কিন্তু ছবি স্পষ্ট নয়। লিখলেন ‘ব্লার’। একে অপরের সঙ্গে পাহাড়ের কোলে মজেছেন এই ছবি যেন সেই কথাই বলে। আর তাঁদের এমন ছবি দেখে খুশি অনুরাগীরা। এক জন লিখেছেন, “তোমাদের ছবি দেখে আমার বিকেলটা আরও সুন্দর হয়ে গেল।” এক জন লেখেন, “জিও ক্যাপটেন, এটারই অপেক্ষায় ছিলাম।” বোঝাই যাচ্ছে, বহু দিন পরে অর্ণব আর ইপ্সিতাকে দেখে খুশি সবাই।

Arnab Banerjee Ipshita Mukherjee Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy