Advertisement
E-Paper

প্রথম দর্শনে প্রেমে পড়ায় বিশ্বাসী নই, স্বীকারোক্তি ঐশ্বর্যের

প্রেম-ভালবাসা-সম্পর্ক  নিয়ে কী ভাবেন তিনি? সেই প্রশ্নের উত্তরই পাওয়া গেল ঐশ্বর্যের পুরনো এক সাক্ষাৎকারে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ২২:২৬
ঐশ্বর্য রাই বচ্চন।

ঐশ্বর্য রাই বচ্চন।

ঐশ্বর্য রাই বচ্চন। বিশ্ব সুন্দরী। বলিউডের একদা প্রথম সারির অভিনেত্রী। তবে নামের সঙ্গে ‘বচ্চন’ পদবী জুড়ে যাওয়ার আগেও প্রেম এসেছিল তাঁর জীবনে। কখনও সলমন খান, আবার কখনও বিবেক ওবেরয়ের সঙ্গে তাঁর প্রেমের কিসসা উঠে এসেছে শিরোনামে। কিন্তু প্রেম-ভালবাসা-সম্পর্ক নিয়ে কী ভাবেন তিনি? সেই প্রশ্নের উত্তরই পাওয়া গেল ঐশ্বর্যের পুরনো এক সাক্ষাৎকারে।

ঐশ্বর্য জানিয়েছিলেন প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ায় বিশ্বাসী নন তিনি। অভিনেত্রী বলেছিলেন, “সম্পর্কে আসাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পর্কে আসার আগে একটা মানুষকে কিছুটা ভাল ভাবে চিনে নিতে হবে। আমি এমন মানুষ নই যে প্রথম সাক্ষাতেই একজনের প্রেমে পড়ে যাব। এটা আমার দ্বারা হবে না।” অভিষেকের সঙ্গেও প্রথমে কাজ করতে করতে সখ্য গড়ে ওঠে তাঁর। এর পরেই পর্দার প্রেমের জল গড়ায় বাস্তবে।

নিজের সম্পর্কগুলিকে যে তিনি আগাগোড়াই গুরুত্ব দিয়েছেন, সে কথা কারও অজানা নয়। মা হিসেবে মেয়ে আরাধ্যাকে সব সময় আগলে রেখেছেন তিনি। যতটা পেরেছেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে রেখেছেন তাকে। বিয়ের পর বচ্চন পরিবারে গিয়েও নাকি খুব সহজেই মানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কর্ণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইদ কর্ণ’-তে এসে ঐশ্বর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্বয়ং জয়া বচ্চন।

Tollywood Actress Aishwarya Rai Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy