Advertisement
E-Paper

ছবির সেটে মুখে কুলুপ এঁটে থাকেন, মুঠোফোনও সঙ্গে রাখেন না! কেন এমন করেন অক্ষয় খন্না?

ছবির সেটে নাকি তাঁর মুখ দিয়ে কোনও কথা বেরোত না। এমনকি নিজের মুঠোফোনটি পর্যন্ত ব্যবহার করতেন না। যে কোনও ছবির সেটেই এমন অক্ষয় খন্না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২৩:৩৬
কেন ছবির সেটে চুপ করে থাকেন অক্ষয়?

কেন ছবির সেটে চুপ করে থাকেন অক্ষয়? ছবি: সংগৃহীত।

তিনি স্বল্পভাষী। বরাবরই অন্তর্মুখী বলেই পরিচিত বলিউডে। কিন্তু ছবির পর্দায় তাঁর অভিনয় সম্প্রতি ঝড় তুলেছিল। ‘ধুরন্ধর’ ছবিতে রেহমান বালোচের চরিত্রে তিনি মুগ্ধ করেন। কিন্তু ছবির সেটে নাকি তাঁর মুখ দিয়ে কোনও কথা বেরোত না। এমনকি, নিজের মুঠোফোনটি পর্যন্ত ব্যবহার করতেন না। তবে শুধু এই ছবিতেই নয়। যে কোনও ছবির সেটেই এমন অক্ষয় খন্না।

অভিনেতা দানিশ প্যান্ডোর সম্প্রতি অক্ষয়কে নিয়ে নানা অজানা কথা প্রকাশ্যে আনলেন এক সাক্ষাৎকারে। অক্ষয় খন্না সম্পর্কে অনেকদিন ধরেই একটা কথা শোনা যায়, তিনি নাকি সেটে খুব একটা কথা বলেন না এবং একটু আলাদা থাকেন। তবে দানিশের মতে, অক্ষয় আসলে খুব ভাল মানুষ এবং অন্যদের সঙ্গে সব সময়ে ভাল ব্যবহার করেন।

তিনি জানান, অক্ষয় বেশি কথা বলেন না ঠিকই, কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে তার সঠিক ভাবে উত্তর দেন। তিনি কাউকে এড়িয়ে চলেন না, বরং নিজের কাজের মধ্যে মন দিয়ে থাকেন।

Advertisement

দানিশ আরও জানান, সেটে অক্ষয় নিজের মতো থাকেন এবং পুরোপুরি নিজের চরিত্রে ডুবে থাকেন। ক্যামেরা চলতে শুরু করলে তিনি একেবারে চরিত্রে ঢুকে যান। সবচেয়ে অবাক করার মতো বিষয় নাকি, অক্ষয় শুটিংয়ের সময় ফোন ব্যবহারই করেন না। তিনি ফোন নিয়ে বসেনও না। বরং চুপচাপ এক কোণে বসে নিজের অভিনয় নিয়ে ভাবতে থাকেন।

অক্ষয় কথা বলেন তখনই যখন কেউ তাঁর কাছে গিয়ে কথা বলেন, জানান দানিশ। আদিত্য ধর পরিচালিত ছবিতে দানিশও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। তাঁকে দেখা গিয়েছে উজ়ের বালোচের চরিত্রে।

Akshay Khanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy